
পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার বলেছেন, বাংলাদেশের মানুষের প্রতি পাকিস্তানের জনগণের গভীর ভালোবাসা রয়েছে। আমরা চাই দুই দেশের মধ্যে যে সুসম্পর্ক রয়েছে তা আরো দৃঢ় হোক। দুই দেশের মানুষের সমৃদ্ধির জন্য একসাথে কাজ করা উচিত। তিনি বলেন, বাণিজ্য বাড়াতে হবে, বিনিয়োগ বাড়াতে হবে এবং বিভিন্ন েেত্র একে অপরকে সহযোগিতা করতে হবে।
আতাউল্লাহ তারার পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের বিচারপতি মোহাম্মদ রফিক তারারের নাতি। ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জনের পর তিনি আইন পেশার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। পাকিস্তান মুসলিম লীগের (নওয়াজ) রাজনীতিতে সক্রিয় হয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ২৫ নভেম্বর রাতে ইসলামাবাদের পাহাড়ি এলাকা দামান-ই-কোহের চূড়ায় অবস্থিত ‘দ্য ডোম’ রেস্তোরাঁয় তার সাথে কথা হয় নয়া দিগন্তের।
একান্ত পরিবেশে এই সাাৎকারে উঠে এসেছে পাকিস্তানের অর্থনৈতিক সংস্কার, তরুণদের কর্মসংস্থান, গণমাধ্যমের স্বাধীনতা, সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য, আঞ্চলিক নিরাপত্তা, ভারত-পাকিস্তান উত্তেজনা এবং বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের ভবিষ্যৎ।
নয়া দিগন্ত : পাকিস্তানের অর্থনৈতিক ও প্রশাসনিক অগ্রগতির কথা বলছেন। এই পরিবর্তনের পেছনে সরকারের মূল দর্শন কী? বেসামরিক ও সামরিক নেতৃত্বের সমন্বয় কতটা ভূমিকা রাখছে?
আতাউল্লাহ তারার : প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সংস্কারমনস্ক নেতা। তিনি অর্থনৈতিক সমৃদ্ধি, বাস্তবায়ন, জনসেবা ও সুশাসনে বিশ্বাস করেন। বেসামরিক নেতৃত্ব এবং সামরিক নেতৃত্বের মধ্যে চমৎকার সমন্বয় ও দলগত কাজ রয়েছে। ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরের গতিশীল নেতৃত্বেও পাকিস্তান ভালো করছে। আমি মনে করি, এই সমন্বয় দেশের জন্য ইতিবাচক ফল নিয়ে এসেছে। অর্থনৈতিক সূচকগুলো ভালো হচ্ছে। ইসলামাবাদকে দেখলেই উন্নয়নের চিত্র বোঝা যায়। অর্থনৈতিক অগ্রগতির পাশাপাশি কূটনৈতিক েেত্রও পাকিস্তান নিজের অবস্থান তৈরি করেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতার ভূমিকা পালন করছি। সৌদি আরবের সাথে প্রতিরা সহযোগিতা চুক্তি এবং তুরস্কের সাথেও সহযোগিতা রয়েছে।
প্রধানমন্ত্রী বিশ্বাস করেন, রাষ্ট্রের প্রতিটি নীতি হতে হবে জনকেন্দ্রিক। সরকারি প্রকল্পে রাজনৈতিক পরিচয় নয়, যোগ্যতা ও সাধারণ মানুষের স্বার্থকে গুরুত্ব দিতে হবে। কোনো নীতি গ্রহণের সময় আমরা শুধু ভোট বা দলের রাজনৈতিক সুবিধার কথা ভাবি না। দেখতে হবে, এতে পাকিস্তানের সাধারণ মানুষ উপকৃত হবে কি না। এটাই আমাদের সরকারের মূল দর্শন।
নয়া দিগন্ত : পাকিস্তানের অর্থনৈতিক সংস্কারের েেত্র কর আদায়, সরকারি প্রতিষ্ঠানের লোকসান কমানো এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে কী ধরনের পদপে নেয়া হয়েছে?
আতাউল্লাহ তারার : আমরা প্রযুক্তির ব্যবহার ও স্বচ্ছতা নিশ্চিত করার ওপর জোর দিয়েছি। ফেডারেল বোর্ড অব রেভিনিউকে আধুনিক করার উদ্যোগ নেয়া হয়েছে। মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সহযোগী প্রতিষ্ঠান কারান্দাজের সাথে কাজ করে কর ব্যবস্থায় ডিজিটাল রূপান্তর আনা হচ্ছে।
চিনি, তামাক, পানীয়, সিমেন্ট ও পোশাকশিল্পের উৎপাদন পর্যবেণে প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। পাকিস্তানে প্রায় ৬০টি চিনিকল রয়েছে। চিনি খাতের সংস্কার দিয়ে আমরা কাজ শুরু করেছি। প্রধানমন্ত্রী পরিবারেরও চিনিকল রয়েছে। তাই সংস্কার কার্যক্রমে তার পরিবারের প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দেয়া হচ্ছে এমন অভিযোগ যেন না ওঠে, সে জন্য এই খাতেই প্রথমে কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে।
চিনি কারখানাগুলোতে এফবিআরের নজরদারি বাড়ানো হয়েছে। কারখানায় উৎপাদন ও বিক্রির তথ্য গোপন করে কর ফাঁকি দেয়া ঠেকাতে কিউআর কোড এবং ট্র্যাক অ্যান্ড ট্রেস ব্যবস্থা চালু করা হয়েছে। কোথায় কত চিনি উৎপাদন হচ্ছে, কোথায় যাচ্ছে এবং কী পরিমাণ বিক্রি হচ্ছে, তা প্রযুক্তির মাধ্যমে পর্যবেণ করা হচ্ছে। কিছু কারখানায় এফবিআরের কর্মকর্তাদের অবস্থান ও নজরদারির ব্যবস্থাও করা হয়েছে। এর ফলে গত বছর শুধু চিনি খাত থেকেই অতিরিক্ত ছয় হাজার কোটি রুপি বিক্রয়কর আদায় হয়েছে।
তামাকশিল্পেও অনানুষ্ঠানিক উৎপাদন ও করফাঁকির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। আনুষ্ঠানিক খাত থেকে বছরে প্রায় ১২ হাজার কোটি রুপি কর পাওয়া যায়। অথচ অনানুষ্ঠানিক খাতের আকার ৩০ হাজার থেকে ৫০ হাজার কোটি রুপি বলে ধারণা করা হয়। আমরা এই খাতকে নথিভুক্ত অর্থনীতির আওতায় আনার চেষ্টা করছি। শুধু তামাক নয়, অন্যান্য শিল্পেও উৎপাদন ও কর আদায়ের েেত্র প্রযুক্তিনির্ভর নজরদারি বাড়ানো হচ্ছে।
কাস্টমস ব্যবস্থায়ও পরিবর্তন এসেছে। আগে আমদানি-রফতানিকারকদের পণ্য ছাড় করাতে বিভিন্ন ব্যক্তির সুপারিশ বা অনৈতিক লেনদেনের প্রয়োজন হতো। এখন ফেসলেস অ্যাসেসমেন্ট ব্যবস্থা চালু করা হয়েছে। পুরো প্রক্রিয়া তথ্য প্রযুক্তিনির্ভর হওয়ায় আমদানিকারক ও রফতানিকারকদের কর্মকর্তাদের সাথে সরাসরি যোগাযোগের প্রয়োজন কমেছে। মধ্যস্বত্বভোগীদের সুযোগও কমেছে। আমরা চাই, কর ও শুল্ক আদায়ের পুরো ব্যবস্থায় স্বচ্ছতা আসুক এবং সরকারের রাজস্ব বাড়ুক।
নয়া দিগন্ত : পিআইএ একসময় আন্তর্জাতিক অঙ্গনে সুনাম অর্জন করেছিল। প্রতিষ্ঠানটির লোকসান ও ব্যবস্থাপনা সঙ্কট কাটাতে কী উদ্যোগ নেয়া হয়েছে?
আতাউল্লাহ তারার : পিআইএ একসময় বিশ্বের অন্যতম সেরা বিমান সংস্থা ছিল। এমিরেটসের প্রথম ফাইট পরিচালনা এবং বিমান সংস্থাটির প্রাথমিক বিকাশেও পিআইএর পাইলট ও প্রশিকদের ভূমিকা ছিল। কিন্তু পরবর্তী সময়ে রাজনৈতিক প্রভাব, স্বজনপ্রীতি ও অব্যবস্থাপনার কারণে প্রতিষ্ঠানটি লোকসানি হয়ে পড়ে।
বর্তমানে পিআইএর বার্ষিক লোকসান প্রায় তিন হাজার কোটি রুপি এবং পুঞ্জীভূত লোকসান প্রায় ৮০ হাজার কোটি রুপি। প্রধানমন্ত্রী মনে করেন, ব্যবসা পরিচালনা করা সরকারের কাজ নয়। তাই পিআইএকে বেসরকারি ব্যবস্থাপনায় দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। একটি ব্যবসায়ী গোষ্ঠীর কাছে প্রতিষ্ঠানটির দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া এগিয়েছে। আমরা চাই, বেসরকারি ব্যবস্থাপনায় পিআইএর পুরনো সুনাম ফিরিয়ে আনা হোক এবং প্রতিষ্ঠানটি আবার লাভজনক হয়ে উঠুক।
নয়া দিগন্ত : সরকারি সেবা ও প্রশাসনিক কার্যক্রমে প্রযুক্তির ব্যবহার কতটা বিস্তৃত হয়েছে? ডিজিটাল রূপান্তরের েেত্র আপনাদের অভিজ্ঞতা কী?
আতাউল্লাহ তারার : আমরা ই-গভর্ন্যান্সের দিকে এগিয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রীর কার্যালয় এখন তথ্যপ্রযুক্তিনির্ভর ব্যবস্থায় পরিচালিত হচ্ছে। কাগজবিহীন প্রশাসনিক কার্যক্রম চালুর উদ্যোগ নেয়া হয়েছে। কোন কর্মকর্তার কাছে কোন কাজ বাকি আছে এবং কখন তা শেষ করতে হবে, তা স্বয়ংক্রিয়ভাবে জানিয়ে দেয়া হয়। আমার নিজের কাজের েেত্রও প্রতিদিন সকালে বার্তা আসে কোন কোন কাজ বাকি রয়েছে এবং সেগুলো শেষ করার সময়সীমা কত। প্রধানমন্ত্রী নিজেও নিয়মিত অগ্রগতি পর্যবেণ করেন। কোনো কর্মকর্তা কাজ ফেলে রাখলে পরবর্তী বৈঠকে তাকে জবাবদিহি করতে হয়।
আগে পাকিস্তানে ফাইলের ধীরগতির কথা বোঝাতে একটি প্রবাদ প্রচলিত ছিল ফাইল চলতে হলে তাতে চাকা লাগাতে হয়। এখন আমরা সেই ম্যানুয়াল ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে চাই। ফাইল স্বয়ংক্রিয়ভাবে চলবে, ই-অফিসের মাধ্যমে কাজের অগ্রগতি পর্যবেণ করা হবে।
আমরা আলিবাবা গ্রুপের সাথেও ডিজিটাল রূপান্তর নিয়ে কাজ করছি। চীন সফরের সময় প্রধানমন্ত্রী আলিবাবার নেতৃত্বের সাথে সমঝোতা স্মারক স্বারের উদ্যোগ নেন। সেখানে বৈঠকের সময় প্রধানমন্ত্রী তাৎণিকভাবে সমঝোতা স্মারক স্বার করতে চান। আলিবাবার চেয়ারম্যান কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় চুক্তির খসড়া তৈরির প্রস্তাব দেন। প্রায় ৩০ মিনিটের মধ্যে খসড়া তৈরি হয় এবং সমঝোতা স্মারক স্বার করা হয়। এখন আলিবাবা পাকিস্তানের ডিজিটাল ব্যবস্থা গড়ে তুলতে সহযোগিতা করছে। আমাদের তথ্যপ্রযুক্তি খাতেও বিপুল সম্ভাবনা রয়েছে। আইটি রফতানি বাড়ছে, ফ্রিল্যান্সারদের সংখ্যা বাড়ছে। পাকিস্তানি উদ্যোক্তা মুদাসসির শেখা সহপ্রতিষ্ঠিত কারিম অ্যাপের উদাহরণ দেয়া যায়। করাচির এই উদ্যোক্তার প্রতিষ্ঠিত কারিম পরে উবারের কাছে বিক্রি হয়। এ ধরনের উদ্যোগ প্রমাণ করে, পাকিস্তানের তরুণদের তথ্যপ্রযুক্তি খাতে আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার সামর্থ্য রয়েছে। প্রধানমন্ত্রীও এ খাতের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছেন।
নয়া দিগন্ত : জ্বালানি সঙ্কটের সময় সাধারণ মানুষের জন্য যে সহায়তা কর্মসূচি চালু করেছেন, সেটি কিভাবে বাস্তবায়ন করা হয়েছে?
আতাউল্লাহ তারার : জ্বালানি সঙ্কটের কারণে যখন দাম বেড়ে যাচ্ছিল, তখন সাধারণ মানুষের ওপর চাপ কমাতে প্রধানমন্ত্রী একটি ল্যভিত্তিক সহায়তা কর্মসূচি চালুর নির্দেশ দেন। তিনি চান, মোটরসাইকেল, রিকশা এবং ৮০০ সিসি পর্যন্ত ছোট গাড়ির ব্যবহারকারীরা সরাসরি সুবিধা পান। মোটরসাইকেল ও রিকশা ব্যবহারকারীদের জন্য ৫০০ রুপির জ্বালানি সহায়তা এবং ছোট গাড়ির েেত্র ১০ লিটার পর্যন্ত প্রতি লিটারে ১০০ রুপি ছাড়ের ব্যবস্থা করা হয়।
চারটি প্রদেশ, আজাদ জম্মু ও কাশ্মির এবং গিলগিট-বালতিস্তানের গাড়ি নিবন্ধনের তথ্য সমন্বয় করে কর্মসূচিটি বাস্তবায়ন করা হয়েছে। এসব অঞ্চলের নিজস্ব গাড়ি নিবন্ধন ও আবগারি বিভাগ রয়েছে। সেখান থেকে তথ্য সংগ্রহ করে যাচাই-বাছাই করা হয়েছে।
এই কর্মসূচির বিশেষ দিক হলো, নিবন্ধনের জন্য স্মার্টফোন বা বিশেষ কোনো অ্যাপের প্রয়োজন হয়নি। সাধারণ মোবাইল ফোন থেকে খুদে বার্তা পাঠিয়েই নিবন্ধন করা যায়। নিবন্ধনের পর একটি যাচাইকরণ কোড পাওয়া যায়। এরপর পেট্রলপাম্পে গিয়ে কোডটি দেখালে কর্মীরা তথ্য যাচাই করে সহায়তা দেন। এমনকি একজন ব্যক্তি খুব সাধারণ ফোন ব্যবহার করেও নিবন্ধন করতে পেরেছেন।
প্রথম দিকে নিবন্ধনের েেত্র কিছু সমস্যা দেখা দিয়েছিল। অনেক মোটরসাইকেল ব্যবহারকারীর বাইক তাদের নিজের নামে নিবন্ধিত ছিল না। আমরা নিয়ম শিথিল করে বলেছি, বাইকটি আবেদনকারীর নিজের নামে নিবন্ধিত হওয়া বাধ্যতামূলক নয়। নিবন্ধনের তারিখ ও জাতীয় পরিচয়পত্রের নম্বর থাকলেই আবেদন করা যাবে। তবে একটি মোটরসাইকেল একবারই নিবন্ধিত হতে পারবে।
এ পর্যন্ত প্রায় ৫ কোটি ৮০ লাখ কুপন পেট্রল পাম্পগুলোতে ব্যবহৃত হয়েছে। এই কর্মসূচিতে প্রায় পাঁচ হাজার কোটি রুপি ব্যয় হয়েছে। একটি ল্যভিত্তিক ভর্তুকি চালু করা কঠিন। সরকার চাইলে সবার জন্য ঢালাও ভর্তুকি দিতে পারে, কিন্তু তাতে সামর্থ্যবান মানুষও একই সুবিধা পান।
আমরা চেয়েছি, সহায়তা যেন দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের কাছে পৌঁছায়। প্রধানমন্ত্রী যখন এই পরিকল্পনা দেন, তখন অনেকেই মনে করেছিলেন, এত অল্প সময়ে সারা দেশে নিবন্ধন, পেট্রলপাম্পের সাথে সংযোগ এবং অর্থ পরিশোধের ব্যবস্থা করা সম্ভব হবে না। কিন্তু এক সপ্তাহের মধ্যে আমরা এটি চালু করতে পেরেছি। (অসমাপ্ত)
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









