হাসিনার বিচার কার্যকর হবে কি না এটিই এখন বড় প্রশ্ন
আবু হেনা রাজ্জাকী।

রাশিদুল ইসলাম

Advertisement

সংবিধান বিশেষজ্ঞ ও সুুপ্রিম কোর্টে সিনিয়র আইনজীবী আবু হেনা রাজ্জাকী বলেছেন, শেখ হাসিনা অপরাধী। তার বিচারের রায় কার্যকর করার উপায় হচ্ছে তাকে পেতে হবে। প্রশ্ন হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে আদালতের রায় কার্যকর হবে কি না। উনি পাসপোর্ট পেয়ে আসুক, না পেয়ে আসুক, আমার আসামি দরকার। দেশে আসলে রায় কার্যকর হবে। আইন অনুযায়ী আদালত ফেস করতে পারলে উনি করবেন। সুযোগ পেলে আমি অপরাধীকে আনব না কেনো? যার রায় আপনি কার্যকর করতে চান তাকে ছলেবলে কৌশলে দেশে আনাটাই তো উচিত। আমি তাকে পাসপোর্ট দেব না মানে কি চাইনা তিনি দেশে আসুক। তাহলে ক্যালকুলেশন করতে হবে শেখ হাসিনা দেশে আসলে কার লাভ কার ক্ষতি। জামায়াত, এনসিপি বিপদে পড়বে। এ দু’দলকে হজম করতে পারলে আওয়া মীলীগ কি বিএনপিকে ছেড়ে দেবে। এটা তামাশা নয়, রাজনীতি। এখানে কোনো দয়া মায়ার বিষয় নাই। 
আইনজীবী আবু হেনা রাজ্জাকী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বিতর্ক ছাড়াও রাজনৈতিকদলগুলোর বিভক্তি নিয়ে শঙ্কা প্রকাশ করে বলেন এভাবে চলতে থাকলে দেশের বাইরে ও ভেতরে অপশক্তি সুযোগ নেবে। জনগণ ভোট দিয়েছে জুলাই আন্দোলনের আকাক্সক্ষা থেকে এবং এখন তারা তার বাস্তবায়ন দেখতে চায়। নয়া দিগন্তকে দেয়া এক সাক্ষাৎকারে আবু হেনা রাজ্জাকী এসব কথা বলেন। 
প্রশ্ন: বিবিসির রিপোর্টে বলা হচ্ছে শেখ হাসিনার বিচার নতুন করে শুরু করতে হবে দাবি তুলেছে ভারত, এর যৌক্তিকতা কি?
আবু হেনা রাজ্জাকী: এ ধরনের দাবি তোলার অধিকার ভারতের নাই। এটা আদালতে রায়। লেট হার কাম। উনি ওনার ল’ইয়ার নিয়োগ করবেন। আইনগতভাবে যদি রিট্রায়াল করা যায় করবেন। আপিল করা গেলে করবেন, বিবিসি বলার কে, এক্স,ওয়াই জেড বলার কে?
প্রশ্ন: বাংলাদেশ তো স্বাধীন সার্বভৌম রাষ্ট্র.. 
আবু হেনা রাজ্জাকী: হ্যাঁ, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বলেই তো। আমাদের তিনজন জেনারেল ভারতে আশ্রয় নিয়েছে, ভারতের তিনজন জেনারেল বাংলাদেশে আশ্রয় নিলে আপনি রাখতে পারতেন? তাহলে ওনারা রাখবেন কেনো? দ্বিতীয়ত বিবিসির রিপোর্টে বলা হচ্ছে, ভারত প্রশ্ন তুলেছে বাংলাদেশ আর্মির মাধ্যমে শেখ হাসিনাকে পৌঁছে দিয়েছে, আবার বাংলাদেশ আর্মিকে ফেরত নিতে হবে, তাহলে কি বাংলাদেশ আর্মি তাকে আমানত রেখে আসছে ইন্ডিয়ার কাছে? যে পরিস্থিতি ভাল হলে টেক হার ব্যাক?
প্রশ্ন: হাসিনাকে প্রত্যপর্ণ চুক্তি অনুযায়ী বাংলাদেশ ভারতের কাছে ফেরত চেয়েছে কিন্তু ভারত কি এ ব্যাপারে গরিমসি করছে?
আবু হেনা রাজ্জাকী: বন্দী বিনিময় চুক্তিতে হাসিনাকে আনতে চাওয়া মানেই সময়ের অপচয় করতে চাওয়া। ভারতের সাথে হাসিনাকে আনার ব্যাপারে এ্যাডজাস্ট করা যাচ্ছে না। হাসিনা দেশত্যাগের সময় দণ্ডপ্রাপ্ত আসামী ছিলেন না, দুই দেশের সাথে যোগাযোগ বা সেটেল করেই উনি গেছেন। যাওয়ার পর উনি অপরাধী হয়েছেন। হাদির কিলার হত্যা করে অপরাধী হয়ে ভারতে চলে গেছে। পাসপোর্ট না পেলে হাসিনা বলবেন দেশে আসতে চেয়েছিলাম আমাকে পাসপোর্ট দেয়নি। বন্দী বিনিময় চুক্তির অধীনে আনতে চাইলে দুই দেশের বিষয়, সেখানে হাসিনার কোনো রোল নাই। হাসিনা ভারতে আসামি হিসেবে গ্রেফতার বা বন্দী কি না সেটাও বিবেচ্য। পাসপোর্ট না হোক ট্রাভেল পাস দিলে তিনি আসলে তার বিচার করা যায়। মোদ্দা কথা হাসিনা দেশে ফিরলে রাজনীতিতে প্রভাব কি হবে সেই ক্যালকুলেশন চলছে। 
প্রশ্ন: হাসিনাকে দেশে ফেরানো নিয়ে নানা গুজব চলছে, অনেক জল্পনা কল্পনাও ছড়াচ্ছে
আবু হেনা রাজ্জাকী: শেখ হাসিনা দেশে ফিরলে যেটা হতে পারে সেটা হচ্ছে এয়ারপোর্টে নামামাত্রই তাকে কাস্টডিতে যেতে হবে। কাস্টডি ক্যান্টমেন্টে বানান, গুলশানে সাবজেল বানান তাকে যেতে হবে। তার কর্মীরা মানসিকভাবে চাঙ্গা হবে, তারা ভাববে নেত্রী যখন আসছে তাহলে কিছু একটা আন্ডারস্ট্যান্ডিং করে আসছেন। প্রতিদিন তিনি নিউজ হবেন, শেখ হাসিনা এখন ঘুমাচ্ছেন, শেখ হাসিনার শরীর খারাপ হয়ে যাচ্ছে, উনি চিকিৎসা পাচ্ছেন না, ওনার মৃত্যুদণ্ড কার্যকর হয়ে যেতে পারে যে কোনো সময়, এভরিডে তিনি নিউজে থাকবেন, এটা বর্তমানে যারা ক্ষমতায় আছেন তাদের জন্যে ক্ষতিকারক হবে। প্রশাসনের মধ্যে আমলা বা কর্মকর্তা-কর্মচারী ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। বিএনপির রাজনীতির ওপর ব্যাপক প্রভাব পড়বে। হাসিনার যে অপরাধ সেজন্যে তাকে দেশে এনে তার মৃত্যুদণ্ড কার্যকর করাটা বেশি গুরুত্বপূর্ণ নাকি সরকারের ক্ষমতা নড়বড়ে হয়ে যাবে সেটা বেশি গুরুত্বপূর্ণ সেটাই জরুরি বিবেচ্য। 
প্রশ্ন: বলা হচ্ছে গোয়েন্দা রিপোর্টে, ওপার থেকে টাকা আসছে, এপারে খরচ হচ্ছে
আবু হেনা রাজ্জাকী: ওপার থেকে যারা টাকা পাঠায় আর এপারে যেসব লোকের কাছে তা যায় তারা এখনো গ্রেফতার হয়নি কেনো? গোয়েন্দা রিপোর্ট তো কাল্পনিক হতে পারে না, ওপার থেকে কারা পাঠায় এপারে কারা তা খরচ করছে তা রিপোর্টে নিশ্চয়ই আছে। আওয়ামী লীগ মাঠে নামলে প্রথমে এনসিপি তারপর জামায়াত বিপাকে পড়বে, এ দুটি দল হজম করতে পারলে বিএনপি কি ছাড় পাবে? এটা তামাশা না রাজনীতি। এখানে কোনো দয়ামায়ার বিষয় নাই। বাংলাদেশের রাজনীতি কি আসলেই রাজনীতি নাকি ক্ষমতায় যাওয়ার রাজনীতি। এখন আওয়ামী লীগের রাজনীতি নাই কেনো? ১৬ বছর তাদের রাজনীতি ছিল বিএনপির রাজনীতি ছিল না। আবার এখন বিএনপির রাজনীতি আছে তাদের রাজনীতি নাই কেনো? দল হিসেবে কিছু না কেউ, প্রশাসন পাশে নেই। এই যে প্রশাসন, মিডিয়া, বিজনেস অলিগার্ক এখন বিএনপি সরকারকে ফেবার করছে কারণ দেশের রাজনীতি টিকিয়ে রাখে আমলা, মিডিয়া এবং করপোরেট। এরা বিএনপির ওপর থেকে সমর্থন সরিয়ে নিলে এনসিপি ও জামায়াত আপারহ্যান্ড পাবে। আবার মিডিয়া, আমলা ও বিজনেস কম্যুনিটি অলওয়েজ জামায়াত বিরোধী। জামায়াত কোনো এক পর্যায়ে পৌঁছে যাক কেউ চায় না। আবার এনসিপি নিয়ে চিন্তিত হওয়ার কি আছে সরকারের, এনসিপি ধূলিস্মাৎ হয়ে যাক তাতে তো সরকারের লাভ, কোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী থাকে না, এনসিপির ক্রেডিবিলিটি নিয়ে আলাপ কিসের, কেনো? ভোটের আগে এনসিপি নতুন বন্দোবস্তের কথা বলেছে, এটা করতে তো ক্ষমতায় যেতে হবে, এ সরকার নির্বাচনে যাওয়ার আগে জনগণের কাছে যেসব প্রতিশ্রুতি ছিল, গণভোটের রায় কার্যকর করে সংবিধান সংস্কার, বিএনপির একত্রিশ দফার আলোকে বিচার বিভাগ পৃথকীকরণ ও পৃথক সচিবালয় করার কথা ছিল, সংবিধান সংস্কার কমিটির কথাও ছিল তাদের একত্রিশ দফায়, বিএনপি ঘরানার লোক টকশোতে এসে কেবল বিরোধীদলের সমালোচনা করছেন এটার জন্যেই কি জনগণ ভোট দিয়েছিল? নাকি সরকার ক্ষমতায় থাকা অবস্থায় মব হোক, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হোক, সেজন্যে ভোট দিয়েছিল জনগণ? দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, তেলের দাম তিনবার বাড়াবে, কিজন্যে জনগণ ভোট দিয়েছিল বিএনপি এখন পরিস্কার করুক। 
প্রশ্ন: সরকারের ক্ষমতায় যাওয়ার এক বছরও তো পূর্ণ হয়নি, ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া জঞ্জাল তো পরিস্কার করতে হচ্ছে..
আবু হেনা রাজ্জাকী: সরকার ভোটের আগে কি বলেছিল তিন কোটি মাছের পোনা ছাড়ার জন্যে ৪৫ কোটি টাকা ব্যয় হবে, দরিদ্র খোঁজার জন্যে দুই হাজার কোটি টাকা ব্যয় হবে, মেনিফেস্টো ছিল কি? যে ইস্যুগুলো ছিল আমরা এখন শুনি এগুলো আইনসম্মত না, সংবিধানে নেই ইত্যাদি তাহলে ভোটটা নিলেন কেনো? এনসিপি ও জামায়াত জাহান্নামে যাক হোয়াট ইজ ইওর রোল? সরকার তো দেশ চালাবে, জামায়াত ধ্বংস হলে তো বিএনপির লাভ, তাদের নিয়ে এত আলোচনা কেনো, দেশটার জন্যে কি করছি সেটা কোথায়, জনগণ কি পেয়েছে? গ্যাসের সিলিণ্ডারের দাম ভারতের চেয়ে অনেক বেশি, এ সরকার আসার পর একটা জিনিস পাওয়া গেছে, আমলারা পে-স্কেল পেয়েছে, দৃশ্যমান- আর কি পেয়েছে জনগণ? সরকার দেখাক? প্রতিশ্রুতি কি দিয়েছিল সরকার ক্লিয়ার করুক, দেখাক বীরদর্পে, ইউনূস গন কেস, ইউনূস তো জুলাই সনদ সংস্কার করতে বলেছিলেন, গণভোটও দিয়েছিলেন,  সরকারের কাজ এখন কি এনসিপি ও জামায়াতের নিন্দা, এই যে ককটেল ফুটছে, ঘরে বসে বলছেন এটা আওয়ামী লীগ ফুটাচ্ছে তাহলে আপনার দায়িত্ব কি? আওয়ামী লীগ ফুটাবে এজন্যে জনগণ ভোট দিয়েছে, সরকারকে বলতে হবে দেশ চালানোর ক্ষেত্রে এনসিপি ও জামায়াত কোথাও বাধা দিয়েছে কি না? বাধাপ্রাপ্ত হলে সরকার তাদের ধরবে, এনসিপি ও জামায়াতের রাজনীতি যত দুর্বল হবে সরকারের জন্যে তত ভালো। আমি তাদের এত ভালো চাচ্ছি যে তারা ননকোঅপারেশনের জন্যে বসে আছে। তো স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় যেয়ে নাহিদ ও আসিফ সকাল বিকাল বসে ছিলেন শোনা যায়, তখন এনসিপিকে বিএনপি নেয়নি কেনো? তার মানে ভাগাভাগিতে বনেনি। এনসিপি ছয়টা সিট পেয়েছে তার মানে বিএনপি তাদের ছয়টাও দিত না। রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে তো একবারও এনসিপি ও জামায়াত বাধা দেয়নি, বাধা দিচ্ছে আওয়ামী লীগ, বাধা দিচ্ছে মিসক্রিয়েন্ট বা সন্ত্রাসী। প্রধানমন্ত্রী বলছেন ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে মাঠে নামতে হবে। শেখ হাসিনাও বলছেন ষড়যন্ত্রকারীদের আমরা রুখে দিচ্ছি। এই দুই দলের ষড়যন্ত্রকারী কারা, কমন নাকি ভিন্ন ভিন্ন, হাসিনার কাছেও ষড়যন্ত্রকারী, বিএনপির কাছেও ষড়যন্ত্রকারী, ক্ষমতায় যাওয়ার পর প্রত্যেকটা দলই ষড়যন্ত্রকারী দেখতে পায়, কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় বসে ষড়যন্ত্রকারী দেখে আমি বসে থাকব এজন্যে কি আমি ক্ষমতায় এসেছি, এ জন্যে সরকারের উচিত জনগণ তাদের কেনো ভোট দিয়েছিল, সেই মোতাবেক সরকার কি করছে। 
প্রশ্ন: আইনশৃঙ্খলা পরিস্থিতির তো উন্নতি হয়েছে, গুম, খুন নেই..
আবু হেনা রাজ্জাকী: গুম নাই, ক্রসফায়ার নাই, মিছিলে গুলি নাই এটা এই সরকার করে নাই। এটা জুলাই আন্দোলনের ফসল। যারা করত তাদের সরিয়ে দেয়ায় অটোমেটিক বন্ধ হয়ে গেছে। জাস্ট আফটার ডিপারচার শেখ হাসিনার ইউনূস সাহেব ক্ষমতায় আসছে, তোপের মুখে সে পড়ছে। সরকার বলুক নির্বাচনের আগে জনগণের কাছে আমরা কি বলেছিলাম আর এখন আমরা জনগণকে কি দিচ্ছি। ভারতে ককরোচ পার্টি জুলাই আন্দোলন দেখে অনুপ্রাণিত হয়েছে এবং জুলাই আন্দোলনকারীদের ভুলগুলো করেনি। জুলাই আন্দোলনের প্ল্যান ছিল, আন্দোলনের পর কি করবে এই হোমওয়ার্ক ছিল না। ফ্রান্সের আন্দোলনে আবু সাঈদের মত অনেকে বুক চিতিয়ে দাঁড়িয়েছে, পার্থক্যটা কি, আবু সাঈদ ভেবেছিল বুক পেতে দিলে পুলিশ আমাকে গুলি করবে না, কিন্তু পুলিশ গুলি করেছে আর ফ্রান্সে তারা জানে পুলিশ গুলি করবে না এই হচ্ছে পার্থক্য। দশমাসের একটা দল ছয়টা সিট পেয়েছে ডেফিনিটলি এটা ঐতিহাসিক, বাংলাদেশে রাশেদ খান মেনন, হাসানুল হক ইনুর দলের বয়স কত? শেখ হাসিনার অনেক করুণায় দুইটা দল দুই সিট পেয়েছে। একবার মন্ত্রী হয়েছিল, পরে তাও পায়নি। সরকার কি এই জন্যে ম্যান্ডেট নিয়েছে যে কিছু লোক সেট করবে আর তারা সকাল বিকাল এনসিপি জামায়াতের সমালোচনা করবে। যারা বিএনপির পক্ষে টকশো করেন তাদের বলা উচিত আমরা নির্বাচনের আগে কি বলেছিলাম, জনগণ আমাদের কি জন্যে ভোট দিয়েছিল, আমরা কতটুকু করতে পেরেছি, সেই ব্যাখ্যাটা চাই।
প্রশ্ন: রাজনৈতিকদলগুলো নিজেদের মধ্যে বিভেদ দূর করতে না পারলে জুলাই আন্দোলনের অভিন্ন লক্ষ্যমাত্রা অর্জন কিভাবে সম্ভব?
আবু হেনা রাজ্জাকী: এখন বিএনপি ক্ষমতায় আসার পর জেনারেশন তৈরি হবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বলে, পাঁচ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় আসলে এই একই দিনটাকে তারা শিখাবে মুক্তিযোদ্ধা হত্যা দিবস, কারণটা কি, এটা কি রাষ্ট্র, রাষ্ট্রীয়ভাবে ঠিক করতে হবে ৭ নভেম্বর কি দিবস, যতদিন আওয়া মীলীগ ক্ষমতায় ছিল মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি ছিল শুধু আওয়ামী লীগ, তখনতো বিএনপির মুখে শুনিনি তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, এখন পরীক্ষার প্রশ্নপত্রে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কে তাহলে কি লিখতে হবে, বিএনপি, স্বাধীনতা বিরোধী শক্তি কে, জামায়াতে ইসলামী, এখন যদি পরীক্ষায় আসে স্বাধীনতার ঘোষক কে তাহলে লিখতে হবে জিয়াউর রহমান, সংবিধানে আছে শেখ মুজিবুর রহমান, একটা রাষ্ট্র স্বাধীনতার ঘোষক কে ঠিক করতে পারে না, মুক্তিযুদ্ধের পক্ষে ও বিপক্ষের শক্তি কে ঠিক করতে পারে না, সাতই নভেম্বর কি দিবস, তিনটা নামকরণ, এটা কোন দেশ? 
প্রশ্ন: রাজনীতিতে এতটা দ্বিধাবিভক্তি থাকলে আমাদের গন্তব্য কোথায়? 
আবু হেনা রাজ্জাকী: যে যখন ক্ষমতায় থাকবে বিভাজন তৈরি হবে, তিনটি নাম তখন পরিবর্তন হবে। স্বাধীনতার ঘোষক পরিবর্তন হবে, জামায়াতে ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে স্বাধীনতার বিরোধী শক্তি জামায়াত লিখবে পোলাপানে, এগুলোতে ঠিক করতে হবে।