লোড হচ্ছে...
পুলিশ সদর দফতরের তথ্য অনুযায়ী, গত ৭ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১২ দিনে সারা দেশে ৭৪টি যানবাহনে অগ্নিসংযোগ এবং ৭৮টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরিস্থিতি মোকাবেলায় রাজধানীতে চেকপোস্টের সংখ্যা বাড়িয়ে ১৭৭ করা হয়েছে। সাত জেলায় মোতায়েন করা হয়েছে বিজিবির ৯৬ প্লাটুন। নাশকতা ঠেকাতে পুলিশের বিশেষায়িত ইউনিটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দিনরাত তৎপর থাকলেও সহিংসতার আশঙ্কা কাটছে না।
৪৯ মিনিট আগে

‘গ্রেফতার হওয়া রবিন আহমেদ পল্লবী থানার একটি নিয়মিত মামলার চার্জশিটভুক্ত আসামি এবং তার বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে।’
১ ঘণ্টা ২০ মিনিট আগে

কোটালীপাড়ায় দৈনিক নয়া দিগন্তের সাংবাদিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলার শিকার হয়েছেন। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছেন।
১ দিন আগে

ছাত্রদল নেতা রাকিবুজ্জামান পাপ্পু ও বিএনপি নেতা সরদার আর্মিস্টংয়ের নেতৃত্বে মিছিলটি কালিয়া শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা কবিরুল হক মুক্তির বাড়ির সীমানা অতিক্রম করে সামনের দিকে এগোনোর সময় অতর্কিতভাবে এ হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
২ দিন আগে

‘দেশের ভেতরে ও বাইরে অবস্থানরত পলাতক ফ্যাসিস্ট অপশক্তি এবং কার্যক্রম নিষিদ্ধ সন্ত্রাসী দলটির বেপরোয়া সন্ত্রাসী কার্যক্রম কোনোভাবেই মেনে নেয়া যায় না।’
২ দিন আগে

উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা গেছে, প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর ধ্বংসাত্মক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের তথ্য পাওয়া গেছে।
২ দিন আগে

নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক।
৩ দিন আগে

ফেসবুক পোস্টে রবিউল ইসলাম দাবি করেন, নাশকতার পরিকল্পনাকালে মির্জা আনোয়ারকে হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
৩ দিন আগে

গ্রেফতার বাবুল আক্তার চলমান জ্বালাও-পোড়াও আন্দোলনের অন্যতম সংগঠক বলে জানা গেছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
৩ দিন আগে

পুলিশের অভিযানে গ্রেফতার আসামিরা হলেন, গোপালপুর পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো: আরিফুল ইসলাম মিজু (৩০), ওয়ালিয়া ইউনিয়ন যুবলীগ সদস্য মো: সম্রাট ইসলাম (৩৭), গোপালপুর পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো: নাদিম আলম (৩৪) ও গোপালপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো: কেতাব আলীম মণ্ডল (৬০)।
৫ দিন আগে

বরিশালের উজিরপুরে জি এম খান শাওন নামে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার জি এম খান শাওন উজিরপুর পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক।
৬ দিন আগে

গ্রেফতারদের বিরুদ্ধে দেশে নাশকতা সৃষ্টি করে অরাজকতা তৈরি করার সুস্পষ্ট অভিযোগ রয়েছে। তাদের কাছ থেকে এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সেসব যাচাই-বাছাই করা হচ্ছে।
৮ দিন আগে

‘সিলেটে সভা করেছেন বলেই যে তিনি সিলেট সীমান্ত দিয়ে প্রবেশ করেছেন, তা নয়। বাংলাদেশ-ভারত সীমান্ত প্রায় চার হাজার ১০০ কিলোমিটার দীর্ঘ। তিনি কোন পথে এসেছেন, তা পুলিশি তদন্তে বেরিয়ে আসবে বলে আশা করছি।’
৮ দিন আগে

৮ নভেম্বর শিক্ষা সফরের কথা বলে রাতারগুলের ‘সোহেল স্কয়ার ইকো রিসোর্ট’ ভাড়া নেয়া হয়। শুরুতে সেখানে শিক্ষা সফরের ব্যানার টাঙানো হলেও পরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক এমপি রনজিত চন্দ্র সরকার হঠাৎ সেখানে উপস্থিত হন। তিনি দলীয় ব্যানার লাগিয়ে কয়েক মিনিট বক্তৃতা দেন এবং দ্রুত চলে যান।
৮ দিন আগে

পুলিশ জানায়, সোমবার (৯ নভেম্বর) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে তুরাগ থানাধীন প্রত্যাশা ব্রিজ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মিছিলের প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়।
৯ দিন আগে

৬ অক্টোবর দুপুরে স্কুলে টিফিনের পর ক্লাসরুমের ভেতরেই কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের স্লোগান দেয় স্কুলটির অষ্টম, নবম ও দশম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী। পরে সেই ভিডিও মোবাইলে ধারণ করে তারা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়।
১৫ দিন আগে

আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন অনুষ্ঠিত হবে। শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবন ও পার্শ্ববর্তী এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
১৫ দিন আগে

বিএফআইইউর নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি কোম্পানির নিজস্ব মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ নীতিমালা থাকতে হবে। তা অনুমোদন করবে পরিচালনা পর্ষদ বা সর্বোচ্চ নীতি নির্ধারণী কমিটি। ঝুঁঁকি ও বাস্তবতার নিরিখে নীতিমালা নিয়মিত পর্যালোচনা করতে হবে। প্রধান নির্বাহী কর্মকর্তাকে প্রতি বছর কর্মকর্তা, কর্মচারী ও এজেন্টদের উদ্দেশে মানিলন্ডারিং প্রতিরোধে স্পষ্ট অঙ্গীকার ঘোষণা করতে হবে।
১৭ দিন আগে

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রের দাবি, শ্রমিক অসন্তোষকে পুঁজি করে সঙ্ঘাত সৃষ্টির বিভিন্ন কৌশল নেয়া হচ্ছে। নভেম্বর মাসের শুরুতেই পোশাক শ্রমিকদের আন্দোলনের পেছনে ইন্ধনের কারিগর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সম্পৃক্ততা পেয়েছে গোয়েন্দারা
১৭ দিন আগে

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো: আকতার হোসেন এক ক্ষুদে বার্তার মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
১৭ দিন আগে


