উজিরপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা শাওন গ্রেফতার
গ্রেফতার যুবলীগ নেতা জি এম খান শাওন। নয়া দিগন্ত

বরিশালের উজিরপুরে জি এম খান শাওন নামে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার জি এম খান শাওন উজিরপুর পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক। 

Advertisement

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় উজিরপুর পৌরসভার পরমানন্দসাহা গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

উজিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) তারেক আজিজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জিএম খান শাওনকে গ্রেফতার করা হয়েছে।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, গ্রেফতার শাওনের বিষয়ে তদন্ত চলছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।