কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের পল্লবী থানা ইউনিটের সহ-সভাপতি রবিন আহমেদ গ্রেফতার
কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের পল্লবী থানা ইউনিটের সহ-সভাপতি রবিন আহমেদ গ্রেফতার। সংগৃহীত
ads

রাজধানীর পল্লবী থেকে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের পল্লবী থানা ইউনিটের সহ-সভাপতি রবিন আহমেদকে (৪৪) গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার (২০ নভেম্বর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গতকাল বৃহস্পতিবার তাকে গ্রেফতার করে ডিএমপির স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতার হওয়া রবিন আহমেদ পল্লবী থানার একটি নিয়মিত মামলার চার্জশিটভুক্ত আসামি এবং তার বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

গ্রেফতার হওয়া রবিনকে আদালতে পাঠানো হয়েছে। বাসস