
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা মির্জা আজমের ছোট ভাই মির্জা আনোয়ার হোসেনকে রাজধানীর কলাবাগান থেকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করার দাবি করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। পরে একটি নিয়মিত মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত সোয়া ৩টার দিকে কলাবাগানের ডলফিন গলির একটি বাসা থেকে আনোয়ারকে আটক করা হয়।
কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম সোহেল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মির্জা আজম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জামালপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য। তার ভাই মির্জা আনোয়ারের রাজনৈতিক সম্পৃক্ততার তথ্য নিশ্চিত করতে পারেনি পুলিশ।
মির্জা আনোয়ারকে আটকের তথ্য জানিয়ে গতকাল রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেন রবিউল ইসলাম নয়ন। সেখানে কয়েকজন নেতাকর্মীকে নিয়ে তাকে আটক করতে দেখা যায়। ফেসবুক পোস্টে রবিউল ইসলাম দাবি করেন, নাশকতার পরিকল্পনাকালে মির্জা আনোয়ারকে হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








