
রাজধানীর যাত্রাবাড়ী থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার সাবেক নেতা মো: বাবুল আক্তারকে (৪৮) গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার রাতে ডিএমপি’র স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগ যাত্রাবাড়ী থানাধীন গোলাপবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে।
গ্রেফতার বাবুল আক্তার চলমান জ্বালাও-পোড়াও আন্দোলনের অন্যতম সংগঠক বলে জানা গেছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








