
গোপালগঞ্জের কোটালীপাড়ায় দৈনিক নয়া দিগন্তের সাংবাদিক রনি আহমেদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলার শিকার হয়েছেন।
বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার আমতলী ইউনিয়নের ওয়াবদার হাট বাজারে এ হামলার শিকার হন।
আহত রনি গোপালগঞ্জের কোটালীপাড়ার নয়া দিগন্তের সংবাদদাতা।
রনি বলেন, ‘সামান্য একটু ভুল ত্রুটি হলেই এই দেশের দর্পণ সাংবাদিকদের মাটিতে ভেঙ্গে ফেলে দেয়। আজকে আমি রাত ১০টার দিকে কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের ওয়াবদার হাট বাজারে আওয়ামী লীগের হামলার শিকার হয়েছি।’
এর আগেও বিভিন্ন সময় বিভিন্ন সাংবাদিক বিভিন্ন দলের লোকজনের হামলার শিকার হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘সাংবাদিক সঠিকভাবে কাজ করলে একজনের পক্ষে আর একজনের বিপক্ষে যাবে এটাই স্বাভাবিক। কিন্তু তাতেই যদি সাংবাদিকদের ওপরে নির্যাতন করা হয় তাহলে সাংবাদিকদের কি করণীয় আছে আপনাদের সঠিক পরমের্শর আশা করছি।’
রনি বর্তমানে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








