লোড হচ্ছে...
এক্টিভিস্ট হাসান নাসিমের মুক্তির দাবিতে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি শুরু হয়। এতে অংশ নেওয়া নেতাকর্মীরা “হাসান নাসিমের মুক্তি চাই”, “মতপ্রকাশের স্বাধীনতা হরণ চলবে না” এবং “অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও”সহ বিভিন্ন স্লোগান দেন।
২১ এপ্রিল, ২০২৬
অর্থ পাচারের অভিযোগে শিল্পগোষ্ঠী এস আলমের বিরুদ্ধে গ্রেফতার, সম্পদ বাজেয়াপ্ত এবং বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন করেছে ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদ। রোববার (১৯ এপ্রিল) সকালে রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এর আগে একই স্থানে ছয় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের মানববন্ধনের পরপরই গ্রাহক সমন্বয় পরিষদের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা ‘ব্যাংক দখল বন্ধ করো’, ‘কালো আইন বাতিল করো’ এবং ‘এস আলম নো মোর’সহ বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার প্রদর্শন করেন।
১৯ এপ্রিল, ২০২৬
রাজধানীর কাফরুল এলাকায় এক গার্মেন্টস ব্যবসায়ীর কাছে কোটি টাকা চাঁদা দাবি এবং গুলির ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। গ্রেফতারকৃতরা হলেন: রানা (৩১), মো. সাগর শেখ (২৮), মো. কালু (২৮) ও শশী (২২)। রবিবার রাতে ঢাকার মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (২০ এপ্রিল) দুপুরে মিরপুরে র্যাব-৪ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার কে. এন. রায় নিয়তি।
২০ এপ্রিল, ২০২৬
এস আলম গ্রুপের হাতে ইসলামী ব্যাংকসহ পাঁচটি ব্যাংকের নিয়ন্ত্রণ ফিরিয়ে দেওয়ার দাবিতে রাজধানীর মতিঝিলে অবস্থান কর্মসূচি পালন করেছেন চাকরিচ্যুত কয়েক হাজার কর্মকর্তা। তাদের অভিযোগ, অন্যায়ভাবে চাকরি হারানোর পাশাপাশি ব্যাংকগুলোর বর্তমান ব্যবস্থাপনাও অগ্রহণযোগ্য। একই সঙ্গে তারা তিন দফা দাবি জানিয়েছেন। দাবিগুলো, চাকরিতে পুনর্বহাল, এস আলমের হাতে নিয়ন্ত্রণ ফিরিয়ে দেওয়া এবং বর্তমান পরিচালনা পর্ষদ বাতিল।
১৯ এপ্রিল, ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যমে মতপ্রকাশের জেরে এক্টিভিস্ট হাসান নাসিমকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। সংগঠনটি অবিলম্বে তার...
১৮ এপ্রিল, ২০২৬
বিজ্ঞাপন ও ব্যক্তিগত স্বত্ব লঙ্ঘনের অভিযোগে করা ১ কোটি রুপি ক্ষতিপূরণের মামলা খারিজ করে দিয়েছেন মাদ্রাজ হাইকোর্ট। এতে বড় ধরনের আইনি ধাক্কা খেলেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, একটি সাবান প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘পাওয়ার সোপস লিমিটেড’-এর বিরুদ্ধে এই মামলা দায়ের করেছিলেন তামান্না। তার অভিযোগ ছিল, চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও তার ছবি পণ্যের মোড়ক ও প্রচারণায় ব্যবহার করা হয়েছে।
১৭ এপ্রিল, ২০২৬
দেশজুড়ে বিনা পারিশ্রমিকে দুই সহস্রাধিক কিডনি প্রতিস্থাপন করে ব্যাপক সুনাম অর্জনকারী চিকিৎসক অধ্যাপক ডা. কামরুল ইসলামের হাসপাতালে চাঁদাবাজির অভিযোগ ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে,...
১২ এপ্রিল, ২০২৬
ঢাকার মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজে প্রতিনিধি দলের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের নেতারা।
১০ এপ্রিল, ২০২৬
নওগাঁ সদর উপজেলার দক্ষিণ সুলতানপুর এলাকার বাসিন্দা মোছাঃ রাহী মুনীর মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পরিবারের অভিযোগ, ভুল চিকিৎসার কারণেই বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোরে এই প্রসূতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় তারা সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৬ এপ্রিল সন্ধ্যায় প্রসবজনিত জটিলতার কারণে রাহী মুনীকে ‘মেট্রো হাসপাতাল নওগাঁ’ নামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, সিজারিয়ান অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়। রাত ৯টার দিকে ডা. ফাবলিহা সাদিয়া তার অস্ত্রোপচার সম্পন্ন করেন।
১০ এপ্রিল, ২০২৬
গণভোটের রায় বাস্তবায়ন, সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান এবং জ্বালানি সংকট নিরসনের দাবিতে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছেন। রাজধানীর আলফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব ঘোষণা দেওয়া হয়। বৈঠকটি সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১২টায় শেষ হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
৭ এপ্রিল, ২০২৬
ইরানের এক জ্যেষ্ঠ নিরাপত্তা সূত্র জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কৌশলগতভাবে পরাজিত করেছে তেহরান। সূত্রের দাবি, ট্রাম্পের ইরানবিরোধী ক্রমবর্ধমান কঠোর বক্তব্য তাঁর যুদ্ধ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ হারানোর ইঙ্গিত দিচ্ছে। গেল সোমবার ইরান নিয়ে আক্রমণাত্মক বক্তব্য দেন ট্রাম্প। এর জবাবে ইরানি সূত্রটি বলেন, ইরানের দক্ষিণ ইসফাহানে বেনিয়ামিন নেতানিয়াহু-র সঙ্গে সমন্বয় করে ট্রাম্পের নেওয়া সামরিক পদক্ষেপ কৌশলগতভাবে ব্যর্থ হয়েছে।
৭ এপ্রিল, ২০২৬
ভোলায় সামাজিক যোগাযোগমাধ্যমে মতামত প্রকাশের অভিযোগে এক নারীকে গ্রেপ্তারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতের মহিলা বিভাগ। সংগঠনটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ভোলার বিবি সাওদা (৩৭), যিনি সংগঠনের মহিলা বিভাগের একজন কর্মী, তাকে গেল ৫ এপ্রিল রাতে নিজ বাড়ি থেকে আটক করা হয়। অভিযোগ রয়েছে, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের জ্বালানি পরিস্থিতি ও রাষ্ট্রীয় বিষয়ে মতামত প্রকাশ করেছিলেন।
৭ এপ্রিল, ২০২৬
চুয়াডাঙ্গার দর্শনা মা ও শিশু জেনারেল হাসপাতালে অপারেশন থিয়েটার থেকে নবজাতক শিশু বদলে দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। মৃত এক শিশুর বাবা সোলায়মান হোসেন সুমন এই দাবি তুলে দর্শনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার সুষ্ঠু তদন্তে তিনি ও তার স্ত্রী নবজাতকের ডিএনএ পরীক্ষার দাবি জানিয়েছেন। বর্তমানে বিষয়টি নিয়ে আদালতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। দর্শনা পৌর শহরের আজমপুর গোরস্থানপাড়ার সোলায়মান হোসেন সুমন জানান, গত ১০ মার্চ তার অন্তঃসত্ত্বা স্ত্রী মুনিয়া খাতুনকে নিয়মিত চিকিৎসার জন্য ওই হাসপাতালে নেওয়া হয়। সেখানে আল্ট্রাসনোগ্রাফির পর কর্তব্যরত চিকিৎসক জরুরি ভিত্তিতে সিজার করার পরামর্শ দেন। ১২ হাজার টাকায় চুক্তিতে মুনিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়।
৩ এপ্রিল, ২০২৬
পাবনার সুজানগরে আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় বিএনপি সমর্থিত দুই পক্ষের সংঘর্ষ ও গুলিতে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
২৩ মার্চ, ২০২৬
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে এক কোটি টাকা ঘুষ দাবির অভিযোগকে ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের সময় চট্টগ্রামে নিহত কলেজছাত্র ওয়াসিম আকরাম হত্যা মামলায় সাবেক এক সংসদ সদস্যকে খালাস পাইয়ে দেয়ার আশ্বাস দিয়ে ঘুষ চাওয়ার অভিযোগ ওঠার মধ্যেই তিনি পদত্যাগ করেন।
১০ মার্চ, ২০২৬
এক কোটি টাকা চাঁদার দাবিতে যশোরের ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে অপহরণের তিনদিন পার হলেও তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। স্বামীকে জীবিত উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন করে আকুতি জানিয়েছেন তার স্ত্রী রেশমা খাতুন।
৫ মার্চ, ২০২৬
সরকারের নীতিগত কারণে যদি বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য ও ট্রেজারার পরিবর্তিত হন তবে তাদের স্থলাভিষিক্ত ব্যক্তিগণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে হবে বলে দাবী জানান জবি শিক্ষক সমিতি।
২৪ ফেব্রুয়ারি, ২০২৬
এক সপ্তাহে ব্যাটলগ্রুপ নর্থের অভিযানে ইউক্রেনীয় বাহিনীর এক হাজার ১১০ জনের বেশি সেনা হতাহত হয়েছে বলে দাবি করা হয়। এই সময় খারকিভ ও সুমি অঞ্চলে ইউক্রেনের একাধিক যান্ত্রিক, আঞ্চলিক প্রতিরক্ষা, ন্যাশনাল গার্ড ও সীমান্তরক্ষী ইউনিটের ওপর হামলা চালানো হয়। এতে নয়টি সাঁজোয়া যান, ১০৭টি সামরিক যান ও ১৮টি ফিল্ড আর্টিলারি ধ্বংস করা হয়েছে বলে জানানো হয়। একই সঙ্গে ধ্বংস করা হয় ১০টি ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা ও কাউন্টারব্যাটারি রাডার এবং ২৩টি গোলাবারুদ ও রসদ গুদাম।
২৪ জানুয়ারি, ২০২৬

