ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যন্ত্রাংশ, হাউছি, স্থাপনা ধ্বংস, দাবি, সৌদি জোট,
হাউছিদের চালকহীন আকাশ যান বা ড্রোনের ফাইল ছবি। সংগৃহীত

ইয়েমেনে বৈধ সরকার পুনঃপ্রতিষ্ঠায় নিয়োজিত সামরিক জোটের দাবি, দেশটিতে ইরান-সমর্থিত হাউছি মিলিশিয়াদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ সংযোজন ও উৎপাদনের কাজে ব্যবহৃত তিনটি স্থাপনা ধ্বংস করেছে তারা।

Advertisement

সোমবার জোটের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। সৌদি আরব থেকে প্রকাশিত আরবি দৈনিক আরব নিউজের ১০ নভেম্বরের প্রতিবেদনে বলা হয়, জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানিয়েছেন, এ অভিযানে ক্ষেপণাস্ত্রের বিভিন্ন যন্ত্রাংশ সংযোজন ও তৈরির একটি কারখানা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কঠিন জ্বালানি মিশ্রণ ও উৎপাদনের কাজে ব্যবহৃত একটি রাসায়নিক কারখানা এবং ক্ষেপণাস্ত্রের ইলেকট্রনিক ব্যবস্থা সংযোজনের একটি স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়।

জোটের ভাষ্য, সৌদি আরব ও ইয়েমেনে বেসামরিক মানুষ এবং বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হাউছিদের বারবার হামলার জবাবে এ অভিযান চালানো হয়েছে।

জোট আরো জানিয়েছে, হাউছিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নেটওয়ার্ক দুর্বল করার ও ধ্বংস করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।