লোড হচ্ছে...
জাপান আমাদের বন্ধুপ্রতীম রাষ্ট্র। আমাদের ডেভেলপমেন্ট প্রসেসকে স্লো করার শর্ত দেয়ার বিষয়টি যৌক্তিক মনে হচ্ছে না, এ বিষয়ে বিকল্প কোনো প্রস্তাব তারা করতে পারে, এই শর্ত যৌক্তিক নয়।
৩ ঘণ্টা ১৬ মিনিট আগে

৪ নভেম্বর সকাল ৮টায় রক্ষণাবেক্ষণ কাজ শুরুর আগে দেশে মোট গ্যাস সরবরাহ ছিল ২ হাজার ৫৪০ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে এলএনজি থেকে সরবরাহ ছিল ৯৭৪ মিলিয়ন ঘনফুট।
২২ ঘণ্টা ৩৬ মিনিট আগে

আইইইএফএর প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালে বাংলাদেশে এলএনজি আমদানি ছিল ৪৪ লাখ ৩০ হাজার টন। ২০২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৭১ লাখ ৩০ হাজার টনে। অর্থাৎ তিন বছরের ব্যবধানে আমদানি বেড়েছে উল্লেখযোগ্য হারে। অথচ একই সময়ে দেশীয় গ্যাস উৎপাদন বাড়েনি; বরং ২০১৯ সাল থেকে প্রতি বছর গড়ে ৪ দশমিক ৬৪ শতাংশ হারে কমেছে। ফলে বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের ঘাটতি মেটাতে আমদানির ওপর নির্ভরতা ক্রমেই বাড়ছে।
২ দিন আগে

বে টার্মিনাল প্রকল্প বর্তমান সরকারের অগ্রাধিকারমূলক গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর একটি। দেশের ক্রমবর্ধমান আমদানি-রফতানি বাণিজ্যের চাহিদা পূরণ এবং বন্দর ব্যবস্থাপনার আধুনিকায়নে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
৪ দিন আগে

মূল প্যাকেজ জিডি-১-এর আওতায় রয়েছে অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটেড অ্যান্টেনা সিস্টেম-ভিত্তিক রেডিও অ্যাক্সেস নেটওয়ার্ক যন্ত্রপাতি, ওয়াই-ফাই সমাধানসহ সংশ্লিষ্ট সরঞ্জাম ও সেবা। এই প্যাকেজের প্রাক্কলিত মূল্য ছিল আমদানি শুল্ক ও ভ্যাটসহ ৪৩.৫৪ কোটি টাকা।
৮ দিন আগে

রামগড় আন্তর্জাতিক পেসেঞ্জার টার্মিনাল প্রকল্পের কাজ পরিদর্শন করেছে বিশ্বব্যাংকের একটি প্রতিনিধি দল।
১২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
১২ দিন আগে

সফরসূচি অনুযায়ী, দুপুরে মধ্যাহ্নবিরতির পর ওয়ার্ডরুমের সভাকক্ষে আয়োজিত সভায় যোগ দেয়ার কথা রয়েছে তার। দিনের কর্মসূচিতে রয়েছে মোংলা বন্দরের জেটি পরিদর্শন। বিকেল ৩টায় জেটি পরিদর্শনের পর সোয়া ৩টায় প্রস্তাবিত বেজা অর্থনৈতিক অঞ্চলের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। বিকেল সাড়ে ৩টায় অর্থনৈতিক অঞ্চলটি পরিদর্শনের কর্মসূচি রয়েছে।
১৭ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, সকালে হেলিকপ্টারে সুন্দরবনের হিরণ পয়েন্ট ও সংলগ্ন এলাকা পরিদর্শনের পর নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণের কথা রয়েছে তার। সেখান থেকে নৌ-পথে মোংলার নৌ-ঘাঁটিতে যাবেন তিনি। পরে সভায় অংশ নেয়া, মোংলা বন্দরের জেটি ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের কর্মসূচি রয়েছে।
১৭ দিন আগে

গ্যাস সঙ্কট মোকাবেলায় কক্সবাজারের মহেশখালীতে তৃতীয় একটি ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) স্থাপনের উদ্যোগ...
২৬ দিন আগে

‘গুলিস্তানের বাস টার্মিনালটি বুড়িগঙ্গার ওপারে নেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। এজন্য ইতোমধ্যে জমি অধিগ্রহণ করা হয়েছে। সায়েদাবাদ থেকে চট্টগ্রামসহ প্রায় ১৬টি জেলার যেসব বাস চলাচল করে, সেগুলো কাঁচপুরের এ টার্মিনালে রাখার পরিকল্পনা সরকারের রয়েছে।’
৩০ সেপ্টেম্বর, ২০২৬

দুদকের সহকারী পরিচালক মাহমুদুল হাসান শুভ্র স্বাক্ষরিত নোটিশে তাকে আগামী ৭ অক্টোবর সকাল ১০টায় সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে বক্তব্য দেয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
২৯ সেপ্টেম্বর, ২০২৬

শিল্পকারখানাসহ আবাসিক খাতে গ্যাস সরবরাহ বেড়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে সাময়িকভাবে গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটেছিল।
২৫ সেপ্টেম্বর, ২০২৬


