এম রশিদুজ্জামান মিল্লাত
কথা বলছেন এম রশিদুজ্জামান মিল্লাত। সংগৃহীত
ads

আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল আংশিকভাবে চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

টার্মিনালটি পরিচালনার জন্য ৩০ নভেম্বরের মধ্যে জাপান কনসোর্টিয়ামের সাথে চুক্তি সই করা হবে বলেও জানান তিনি।

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী।

আরো পড়ুন : গ্রামীণ ব্যাংকের ১০০ শাখায় আগুন : অপরাধীদের শাস্তি চেয়ে যা বললেন ড. ইউনূস

তিনি জানান, প্রাথমিকভাবে চারটি ফ্লাইট দিয়ে টার্মিনালটির কার্যক্রম শুরু হবে। উদ্বোধনের দিন প্রথম ফ্লাইটটি পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

এ ছাড়া টার্মিনালটির পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হতে আরো প্রায় ১৪ মাস সময় লাগবে বলেও জানান রশিদুজ্জামান মিল্লাত।