লোড হচ্ছে...
হামাসের ৭ অক্টোবরের হামলার তৃতীয় বার্ষিকী পালনের দিন বুধবার গাজায় নতুন করে হামলা চালিয়েছে ইসরাইল। এসব হামলায় কমপক্ষে দু’জন নিহত হয়েছেন।
৭ অক্টোবর, ২০২৬

অধ্যাপক আব্দুল হামিদ বলেন, ‘শাবিপ্রবির ব্যবসায় প্রশাসন অনুষদকে বিশ্বমানে উন্নীতকরণ, শিল্পখাত ও শিক্ষাঙ্গনের সংযোগ বৃদ্ধি এবং শিক্ষার্থীদের প্রায়োগিক দক্ষতা বাড়াতে ডিন অফিস নিরলসভাবে কাজ করে যাবে।’
৭ অক্টোবর, ২০২৬

বোয়ালমারীতে হামের উপসর্গ নিয়ে রোজামনি (৮ মাস) নামে এক শিশুর মৃত্যু।
৭ অক্টোবর, ২০২৬

ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলায় ১১১টি পেট্রোকেমিক্যাল ও ওষুধ উৎপাদনকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থায় (ওপিসিডব্লিউ) নিযুক্ত ইরানের প্রতিনিধি হাদি ফারাজভান্দ এ তথ্য জানিয়েছেন।
৭ অক্টোবর, ২০২৬

হাবিপ্রবির ১৬ শিক্ষার্থীকে প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯, ২০২০ ও ২০২১-এর জন্য মনোনীত করা হয়েছে।
৭ অক্টোবর, ২০২৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের মারধর ও হামলার ঘটনায় মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানিয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) কর্মরত সাংবাদিকরা।
৬ অক্টোবর, ২০২৬

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট এক হাজার ৩২টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরো ১০২টি শিশু মারা গেছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট এক হাজার ১৩৪টি শিশুর মৃত্যু হয়েছে।
৬ অক্টোবর, ২০২৬

মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, ‘ডেঙ্গু সারাদেশে ভয়াবহ আকার ধারণ করেছে। সরকারের পক্ষ থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও মশার ওষুধ ছিটানোর কার্যক্রম আদৌ সন্তোষজনক নয়। হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের ভিড় এত বেশি যে কোনো হাসপাতালে সিট খালি পাওয়া যাচ্ছে না।’
৬ অক্টোবর, ২০২৬

রাশিয়ার রাজধানী মস্কোতে গতরাতে ৬৫০টি ড্রোনের ব্যাপক হামলায় একজন নিহত হয়েছেন। রুশ কর্তৃপক্ষ মঙ্গলবার (৬ অক্টোবর) এ তথ্য জানিয়েছে।
৬ অক্টোবর, ২০২৬

গত ২৪ ঘণ্টায় সিলেটে কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও এ সময় আরো ১৬৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
৬ অক্টোবর, ২০২৬

ব্র্যাক বিশ্বিদ্যালয়ের সবাইকে উদ্দেশ্য করে ইমেইল বার্তায় বলা হয়, ‘আমি বাংলাদেশের ঢাকা ১২১২, প্রগতি সরণি, খা ২২৪-এ অবস্থিত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে একটি গণবোমা হামলা চালাবো। তাই যদি আমার মুখ দেখতে পাও, তবে জেনে রেখো যে যা ঘটতে চলেছে তা তোমাদের কেউই থামাতে পারবে না। আগামীকাল ৬ অক্টোবর আনুমানিক বেলা ১১টায় এই হামলা করা হবে।
৬ অক্টোবর, ২০২৬

বিবৃতিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা রামদা, চাপাতি, হকিস্টিক, পাইপ ও বেসবল ব্যাট নিয়ে দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলা চালায়। এই সশস্ত্র হামলায় দ্য ডেইলি স্টার, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, দৈনিক আগামীর সময় ও দৈনিক সমকালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধিরা আহত হয়েছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। এমনকি ঘটনার চিত্র ধারণ করার অপরাধে সাংবাদিকদের ‘পুঁতে ফেলার’ মতো জঘন্য হুমকি প্রদান করা হয়েছে, যা কোনো সভ্য সমাজে মেনে নেয়া যায় না।
৬ অক্টোবর, ২০২৬

ইনজেকশন ও স্যালাইন দেয়ার কিছুক্ষণ পর রিমির শারীরিক অবস্থার অবনতি ঘটে। একপর্যায়ে অক্সিজেনের প্রয়োজন হলে হাসপাতালে অক্সিজেন নেই বলে জানানো হয়।
৬ অক্টোবর, ২০২৬

ভুক্তভোগী হুমায়ুন কবির বলেন, ‘খবর পেয়ে বাড়িতে গিয়ে আমি তাদের বাধা দিই। এ সময় হামলাকারীরা আমাকে মারধর করে। পরে আমি ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সহায়তা চাই।’
৫ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি আহসান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব হাসানকে সাংগঠনিক পদ এবং ছাত্রনেতা বিশাল চক্রবর্তীকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হলো।
৫ অক্টোবর, ২০২৬

‘তারা যদি ছাত্রদলের এসব কাজ বন্ধ করতে না পারে, তাহলে শিক্ষার্থীরা আবারো ১৬ জুলাই ফিরিয়ে আনতে বাধ্য হবে। প্রশাসনকে বলতে চাই, দ্রুত সব দাবি মেনে নিয়ে দোষীদের গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করুন।’
৫ অক্টোবর, ২০২৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদ এবং ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) কর্মরত সাংবাদিকরা।
৫ অক্টোবর, ২০২৬

বিচারক আমিনুল ইসলাম জুনায়েদের আদালতে তার জামিনের শুনানি হয়। শুনানি শেষে আদালত শর্তসাপেক্ষে জামিনের আদেশ দেন।
৫ অক্টোবর, ২০২৬

রাতে আট ঘণ্টা বিদ্যুৎ দেয়ার নিয়ম থাকলেও মাত্র এক থেকে দেড় ঘণ্টা বিদ্যুৎ পাই। তাছাড়া একটু বেশি সময় বিদ্যুৎ বিতরণের জন্য অতিরিক্ত টাকা চায় উপ-সহকারী প্রকৌশলী মনির। টাকা না দিলে লাইন কেটে দেয়।
৫ অক্টোবর, ২০২৬

ইসরাইলি সামরিক বাহিনী মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তাদের গোয়েন্দা ও সামরিক সহযোগিতা বজায় রেখেই ইরানের ওপর সম্ভাব্য এই হামলার প্রস্তুতি নিচ্ছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে ইসরাইল হাইয়োম পত্রিকা।
৫ অক্টোবর, ২০২৬


