ইসরাইলি হামলায় নিহতের লাশ বহন করছেন
ইসরাইলি হামলায় নিহতের লাশ বহন করছেন । সংগৃহীত ছবি

গাজায় ইসরাইলি হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। অবরুদ্ধ এই উপত্যকায় ইসরাইলি বাহিনী প্রায় প্রতিদিনই হামলা চালিয়ে যাচ্ছে। 

Advertisement

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোরে আজ-জাওয়ায়েদার পশ্চিমে বাস্তুচ্যুতদের একটি তাঁবুতে ইসরাইলি ড্রোন থেকে দু’টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এতে একজন নিহত হন।

জানা গেছে, গাজার মধ্যাঞ্চলের বুরেজ ক্যাম্পে ইসরাইলি গুলিতে এক ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। অন্যদিকে, দক্ষিণাঞ্চলের খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় ইসরাইলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি নারী নিহত হয়েছেন।

এছাড়া আজ-জাওয়ায়েতে ড্রোন হামলায় নিহত হয়েছেন আরো একজন। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১১ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত এক হাজার ৬০২ জন ফিলিস্তিনি নিহত এবং পাঁচ হাজার ৭৯৪ জন আহত হয়েছেন। এর ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪ হাজার ৬১৮ জনে এবং আহত হয়েছেন এক লাখ ৭৫ হাজার ৯২০ জন।

সূত্র : আল জাজিরা