
চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো ইউরোপের বিভিন্ন দেশে একাধিক বিমানে বোমা হামলার হুমকি দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) কমপক্ষে ১০টির বেশি ফ্লাইটে এমন হুমকি পাওয়ার খবর এসেছে। এর মধ্যে কয়েকটি ফ্লাইটের গতিপথ পরিবর্তন করা হয়েছে।
এদিকে, বোমা থাকার হুমকি পাওয়া চারটি বিমানে তল্লাশি চালিয়ে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি বলে জানিয়েছে চেক প্রজাতন্ত্রের পুলিশ।
এর আগে, ইতালির বিমানবাহিনীর যুদ্ধবিমানের পাহারায় একটি যাত্রীবাহী বিমানকে রোমের ফিউমিচিনো বিমানবন্দরে অবতরণ করানো হয়েছে। অন্যদিকে, সম্ভাব্য নিরাপত্তা হুমকির পর ওয়ারশ থেকে ব্রাসেলসগামী একটি ফ্লাইটও নিরাপদে অবতরণ করেছে।
তবে দু’টি বিমানের কোনোটিতেই সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিবিসি ভেরিফাইয়ের বিশ্লেষণে দেখা গেছে, ডাবলিন থেকে রোমগামী একটি বিমানকে সম্ভাব্য হুমকির বিষয়ে সতর্ক করেছিল বিমান চলাচল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।
এর আগে, মঙ্গলবারও কমপক্ষে সাতটি ফ্লাইটে একই ধরনের হুমকি দেয়া হয়েছিল। তবে কোনো বিমানেই বিস্ফোরক পাওয়া যায়নি।
সূত্র : বিবিসি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








