হাম, শিশু, মৃত্যু
হামে আক্রান্ত শিশু। এআই নির্মিত

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে এক হাজার ৩৯৬ শিশু।

Advertisement

বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরো তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট এক হাজার ১৬৭ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরো ১০৫ শিশু মারা গেছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট এক হাজার ২৭২ শিশুর মৃত্যু হয়েছে।

এছাড়া ২৪ ঘণ্টায় ৬৯ শিশু হামে আক্রান্ত হয়েছে আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা এক হাজার ৩২৭। এই সময়ে এক হাজার ২২০ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে,আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে এক হাজার ২৫৯ শিশু।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দুই লাখ ৩৫ হাজার ৪৭৫ আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৪ হাজার ২১৯। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট দুই লাখ নয় হাজার ৮৫৪ রোগী, যাদের মধ্যে দুই লাখ এক হাজার ১৫৩ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

সূত্র : ইউএনবি