লোড হচ্ছে...
সাভারের আশুলিয়ায় নবীনগর কুরগাঁও এলাকায় গোলাম সাব্বির আহমেদ নামে এক সাংবাদিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে একদল সন্ত্রাসী। গত সোমবার (২০ এপ্রিল) রাতে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
২১ এপ্রিল, ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলে পহেলা বৈশাখ উপলক্ষে আঁকা আলপনার সময় “জাস্টিস ফর হাদি” লেখা দেয়াল লিখন মুছে দেওয়ার ঘটনায় উত্তেজনা তৈরি হয়েছে। ঘটনাটি নিয়ে হলের আবাসিক শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। ঘটনার সূত্রে জানা যায়, ১৩ এপ্রিল রাতে সূর্য সেন হলে হাদি হত্যার বিচারের দাবিতে করা একটি দেয়াল লিখন মুছে দেওয়া হয়। অভিযোগ অনুযায়ী, হল শাখা ছাত্রদলের সদস্য সচিব আবিদুর রহমান মিশুর নেতৃত্বে এই লেখা মুছে ফেলা হয়। সিসিটিভি ফুটেজ ও সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের ভিত্তিতে বিষয়টি সামনে আসে।
১৬ এপ্রিল, ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান আসমা সাদিয়া রুনা হত্যা মামলার প্রধান আসামি ফজলুর রহমানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (১ এপ্রিল) ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করেছেন।
১ এপ্রিল, ২০২৬
নড়াইল সদর উপজেলার তুলারামপুর এলাকায় জ্বালানি তেল না পাওয়া নিয়ে বাগ্বিতণ্ডার জেরে একটি ফিলিং স্টেশনের ব্যবস্থাপককে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার মধ্যরাতে ঢাকা-বেনাপোল মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত নাহিদ সরদার (নাহিদ) সদর উপজেলার পেড়লি গ্রামের আকরাম সরদারের ছেলে। সে সরদার স্থানীয় একটি ফিলিং স্টেশনের ম্যানেজার ছিলেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা বন্ধু জিহাদুল মোল্যা গুরুতর আহত হয়েছেন। তিনি তুলারামপুর এলাকার জহুরুল মোল্যার ছেলে।
২৯ মার্চ, ২০২৬

