লোড হচ্ছে...
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে তিনটি ককটেল ছুড়ে মারে। এর মধ্যে একটি বিস্ফোরিত হয় এবং দুটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে।
২০ দিন আগে

বাংলাদেশ রেলওয়ের চাহিদা, পরিচালন ব্যবস্থা এবং যাত্রী রুচির কথা বিবেচনায় রেখে বিশেষভাবে তৈরি করা হয়েছে এসব স্টেইনলেস স্টিলের কোচ।
২০ দিন আগে

গ্রাজুয়েটরা নির্ধারিত সমাবর্তনে অংশগ্রহণ করতে না পারলে, পরবর্তী কোনো সমাবর্তনে অংশ নেয়ার সুযোগ থাকবে না বলে প্রশাসন থেকে জানানো হয়েছে। ফলে আগ্রহী গ্র্যাজুয়েটদের নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
২০ দিন আগে

বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতের শ্রমবাজারে টিকে থাকতে ডিজিটাল সাক্ষরতা, তথ্যপ্রযুক্তির ব্যবহার, কারিগরি জ্ঞান এবং নতুন দক্ষতা শেখার সক্ষমতা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। শুধু উচ্চশিক্ষার সনদ নয়, বাস্তব কাজের উপযোগী দক্ষতাই চাকরি পাওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে।
২০ দিন আগে

আটক দু’জনের মধ্যে একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) এবং অন্যজন কনস্টেবল। তারা দু’জনই ব্রাহ্মণপাড়া থানায় কর্মরত। উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ি এলাকার ২০৫৯ নম্বর সীমান্ত পিলার-সংলগ্ন এলাকায় মাদক উদ্ধারে অভিযান চালাতে যান তারা।
২০ দিন আগে

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় দেশ-বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় বিভিন্ন জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষদের কাছে প্রশিক্ষণ গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
২১ দিন আগে

দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থায় আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হয়েছে। ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’-এর মাধ্যমে দায়িত্বে নিয়োজিত সদস্যদের প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার আওতায় আনা হয়েছে। এতে মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ, তথ্য আদান-প্রদান এবং দ্রুত সমন্বিত পদক্ষেপ গ্রহণ সহজ হবে।
২১ দিন আগে

আজ বাদ এশা মুন্সীগঞ্জ শহরের সুপার মার্কেট এলাকায় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে আব্দুল হাইয়ের দ্বিতীয় জানাজায় তিনি অংশ নেন।
২১ দিন আগে

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন বলেন, ‘পুলিশের ওপর হামলা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঢাকা রেলওয়ে থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হবে। আটক আনিছ ও শিমলাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে। এ ঘটনায় জড়িত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।’
২১ দিন আগে

বৈঠকে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র প্রকল্প, সরকারি পর্যায়ে (জিটুজি) বিদ্যুৎ গ্রিড নেটওয়ার্ক শক্তিশালীকরণ প্রকল্প এবং ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) আওতাধীন এলাকায় বিদ্যুৎ নেটওয়ার্ক সম্প্রসারণ ও শক্তিশালীকরণ প্রকল্পে অর্থায়নের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি ভবিষ্যতে বিদ্যুৎ খাতের বিভিন্ন প্রকল্পে চীনের এক্সিম ব্যাংকের অর্থায়নের বিষয়েও গুরুত্ব দেয়া হয়।
২১ দিন আগে

বাংলাদেশের সামগ্রিক মানবপাচার পরিস্থিতির দিকে তাকালে দেখা যায়, পাচারকারীরা প্রতিনিয়ত তাদের কৌশলে পরিবর্তন আনছে। মার্কিন পররাষ্ট্র দফতরের আন্তর্জাতিক ‘ট্রাফিকিং ইন পারসনস’ (টিআইপি) প্রতিবেদনে বাংলাদেশ দীর্ঘদিন ধরে দ্বিতীয় ধাপে আছে। নতুন প্রতিবেদনে বলা হয়েছে, পাচার প্রতিরোধে সরকারি উদ্যোগ থাকলেও ঘাটতি ও চ্যালেঞ্জ অনেক বেশি। আমরা আশা করি, এই ঘাটতিগুলো কাটিয়ে উঠতে উদ্যোগী হবে সরকার। দেশে-বিদেশে ছড়িয়ে থাকা পাচারকারীদের নেটওয়ার্ক ধ্বংস করতে হবে। রাশিয়ায় আটকে থাকা অন্যান্য বাংলাদেশীদের উদ্ধারে পররাষ্ট্র ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়কে উদ্যোগ নিতে হবে। তাদের চিকিৎসায় পদক্ষেপ নিতে হবে। কূটনৈতিক চ্যানেলে এ ধরনের অমানবিক আচরণের প্রতিবাদ জানাতে হবে। নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে।
২১ দিন আগে

বর্তমানে শহরগুলোতে যেভাবে গণহারে সব বর্জ্য একত্রিত করে বর্জ্য সংগ্রহ কর্মীরা নিয়ে যান, তাতে প্লাস্টিক বর্জ্য আলাদা করার সুযোগ থাকে না। এখানে নগর কর্তৃপক্ষের ওপর দায় আছে। প্রতিটি নগরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সুনির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে প্লাস্টিক বর্জ্য আলাদা করে সংগ্রহ করতে হবে। সে ক্ষেত্রে বর্জ্য সংগ্রহকারীদের যথাযথ দিকনির্দেশনা প্রদান করতে হবে। এ ছাড়াও নগরের প্লাস্টিক ব্যবহারকারী দোকান কিংবা বাড়িওয়ালা যদি ব্যবহার করা প্লাস্টিকগুলো শুরুতেই পৃথক করে সেক্ষেত্রে বর্জ্য সংগ্রহকারীদের জন্য আরো সুবিধা হবে। প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য যেমন সরকারের সুন্দর পরিকল্পনা দরকার তেমনি প্লাস্টিক উৎপাদনকারীদেরও আন্তরিক সহযোগিতা প্রয়োজন। সেই সাথে জনগণের সচেতনতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় প্লাস্টিক বর্জ্যরে ক্ষতিকর দিক থেকে রেহাই পাওয়ার চেষ্টা আমরা করতে পারি।
২১ দিন আগে

গণমাধ্যম, শিক্ষাপ্রতিষ্ঠান ও সুশীলসমাজকে সচেতনতার আলো ছড়িয়ে দিতে হবে, যেন নাগরিকেরা আবেগের বদলে বিবেক দিয়ে বিচার করতে শেখে। সর্বোপরি প্রয়োজন এমন এক ‘জনসংস্কৃতি’ ও মূল্যবোধের পুনর্জাগরণ, যেখানে প্রতিটি নাগরিক পরস্পরের মর্যাদাকে সম্মান করতে শিখবে। উন্মত্ত জনতার হাতে ন্যায়বিচারের ভার তুলে দিলে সভ্যতা কখনো টেকে না; বরং তা সমাজকে বর্বরতার এক অন্তহীন চক্রে আবদ্ধ করে ফেলে। প্রফেসর ইউনূসের প্রতি এই হেনস্তা তাই কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয়— এটি গোটা জাতির বিবেকের কাছে এক তীব্র প্রশ্ন। সভ্য জাতি হিসেবে মাথা উঁচু করে টিকে থাকতে হলে আমাদের মবের সংস্কৃতি নয়, আইন ও মর্যাদার সংস্কৃতিকেই আঁকড়ে ধরতে হবে
২১ দিন আগে

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিলেট জেলা শাখার আমির মাওলানা হাবিবুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী এদেশে সুশাসন, সাম্য, ন্যায় ও ইনসাফ কায়েম করতে চায়। ইনসাফ কায়েমের এ সংগ্রামে জামায়াত সব সময় আপসহীন।
২১ দিন আগে

এ সময় প্রধানমন্ত্রী মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
২১ দিন আগে

বাংলাদেশের জন্য তাই প্রয়োজন একটি সামগ্রিক রাষ্ট্রীয় সংস্কারনীতি। জুলাইয়ের পরিবর্তনের আকাঙ্ক্ষাকে যদি প্রাতিষ্ঠানিক সংস্কারে রূপ দেয়া যায়, তাহলে বাংলাদেশের মানবসম্পদ, কৃষি, শিল্প, সমুদ্র, বাজার ও ভৌগোলিক অবস্থান, সবই শক্তিশালী অর্থনীতির ভিত্তিতে পরিণত হতে পারে। তখন উন্নয়ন শুধু জিডিপির পরিসংখ্যান হবে না; তা হবে একটি সৎ, দক্ষ, জবাবদিহিমূলক ও আত্মমর্যাদাশীল রাষ্ট্রের বাস্তব রূপ
২১ দিন আগে

শিশুু আইন ২০২৩ অনুসারে ১৮ বছর বয়স পর্যন্ত শিশু। প্রাণঘাতী কোনো অপরাধের জন্য তাকে কঠোর শাস্তি দেয়া যায় না। আইনের এই দুর্বলতার ফাঁকে কিশোর গ্যাংয়ের দাপট আরো অপ্রতিহত হয়ে ওঠে। ভারত, সিঙ্গাপুর, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এই আইনের পরিবর্তন করেছে। এ আইনে ১৬ থেকে ১৮ বছর বয়সী কোনো কিশোর যদি খুন, ধর্ষণ বা মারাত্মক কোনো অপরাধ করে বসে, তবে তার শারীরিক ও মানসিক সক্ষমতা যাচাই করে নিয়মিত আদালতে বিচার করার বিধান তৈরি করা হয়েছে। এসব দেশে অপরাধের গভীরতা ও প্রকৃতির ওপর নির্ভর করে কিশোরদের ফৌজদারি আদালতে বিচারের বিধান রয়েছে। এর বিপরীতে ১৮ বছর বয়সী একজন কিশোরকে দেয়া হয়েছে ভোটাধিকার, একজন প্রাপ্তবয়স্ক নাগরিকের মতোই ভালো মন্দ ভাবনার সিদ্ধান্ত গ্রহণের অধিকার। পরস্পর সাংঘর্ষিক এই আইনের সংশোধন প্রয়োজন। কিশোর গ্যাং রুখতে হলে প্রয়োজন সামাজিক অভিভাবকত্ব। প্রয়োজন তাদের অবসর সময়কে সৃজনশীলতার রূপান্তরের আয়োজন, সৃজনশীল সুস্থ শিক্ষার ব্যবস্থা।
২১ দিন আগে

অটোমেশন পদ্ধতির কার্যকারিতা পর্যবেক্ষণ করে ভবিষ্যতে পুরো স্বাস্থ্য মন্ত্রণালয়কে এ ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেয়া হবে। এটি একটি নতুন ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সরকার এ কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে চায়।
২১ দিন আগে

নেত্রকোনা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম রাত সাড়ে ৯টার দিকে মোবাইল ফোনে বলেন, প্রাথমিকভাবে এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের গ্রেফতার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।
২১ দিন আগে

দেশটির বিভিন্ন অঞ্চলের ৮৪ তরুণীর অংশগ্রহণে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘হাকিলি মুসো’ নামের এই বিজ্ঞান প্রতিযোগিতা। অংশগ্রহণকারী সবাই ২০২৬ সালে বিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক পর্যায়ের সমাপনী সনদ অর্জন করেছেন। প্রতিযোগিতায় অংশ নেয়ার আগে তাদের এক সপ্তাহের প্রস্তুতি পর্বে অংশ নিতে হয়। পরে গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নের ওপর পরীক্ষা নেয়া হয়।
২১ দিন আগে


