হাম, মুত্যু, শিশু, হাসপাতাল
হাসপাতালে হাম আক্রান্ত শিশু। ইন্টারনেট

দেশে হামের উপসর্গ নিয়ে আরো সাত শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে এক হাজার ৩৩০ শিশু।

বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরো সাত শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশু মারা যায়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট এক হাজার ২৩১ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরো ১০৫ শিশু মারা গেছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট এক হাজার ৩৩৬ শিশুর মৃত্যু হয়েছে।

এছাড়া ২৪ ঘণ্টায় ৯৫ শিশু হামে আক্রান্ত হয়েছে আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা এক হাজার ২৩৫। এই সময়ে এক হাজার ১৩০ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে এক হাজার ১৫১ শিশু।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দুই লাখ ৫৩ হাজার ৪০৮ আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৫ হাজার ৮৮১। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট দুই লাখ ২৬ হাজার ৪৬৯ রোগী, যাদের মধ্যে দুই লাখ ১৭ হাজার ৫৪০ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

সূত্র : ইউএনবি