
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এ দিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স চার দশমিক আট পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৫০৫ দশমিক ৬৪ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে ডিএস৩০ ও ডিএসইএস সূচক সামান্য কমেছে। লেনদেনে হয়েছে ৭৪৬ কোটি ৬৩ লাখ ৫১ হাজার টাকার শেয়ার।
ডিএসইর দিনশেষের বাজার পরিসংখ্যান অনুযায়ী, আজ ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় শূন্য দশমিক ০৯ শতাংশ বেড়েছে। অন্যদিকে, ডিএস৩০ সূচক শূন্য দশমিক ১৩ শতাংশ কমে দুই হাজার ৮৫ দশমিক ৭৩ পয়েন্টে এবং ডিএসইএস সূচক শূন্য দশমিক ০৮ শতাংশ কমে এক হাজার ৭৪ দশমিক ০৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
দিনটিতে ডিএসইতে মোট ৩৫১টি ইস্যুর লেনদেন হয়েছে। এর মধ্যে ১২৬টির দর বেড়েছে, ১৭১টির কমেছে এবং ৫৪টির দর অপরিবর্তিত ছিল। অর্থাৎ দরপতন হওয়া প্রতিষ্ঠানের সংখ্যা দরবৃদ্ধি পাওয়া প্রতিষ্ঠানের চেয়ে বেশি ছিল।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ডিএসইতে দুই লাখ এক হাজার ৫৫৪টি ট্রেডের মাধ্যমে মোট ২১ কোটি ৫৬ লাখ ৮১ হাজার ৩০২টি শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। দিন শেষে লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৭৪৬ কোটি ৬৩ লাখ ৫১ হাজার টাকা।
এ দিন ডিএসইর মোট বাজার মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৭৩ হাজার ৩৭২ কোটি ৩৩ লাখ ৯২ হাজার ৩৯৪ টাকা। এর মধ্যে ইকুইটি বা শেয়ারবাজারের মূলধন তিন লাখ ৩৯ হাজার ২৯১ কোটি ২৬ লাখ ২৬ হাজার ৬০ টাকা, মিউচ্যুয়াল ফান্ডের দুই হাজার ৮৯৪ কোটি ১০ লাখ ৬৪ হাজার ২৫১ টাকা এবং ঋণপত্রের বাজার মূলধন তিন লাখ ৩১ হাজার ১৮৬ কোটি ৯৭ লাখ দুই হাজার ৮৩ টাকা। বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








