সৌদি আরবের রাজধানী রিয়াদ
সৌদি আরবের রাজধানী রিয়াদ। সংগৃহীত ছবি

সৌদি আরবের রাজধানী রিয়াদে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বার্তাসংস্থা এএফপির সাংবাদিকরা এ তথ্য জানিয়েছেন।

কয়েক সপ্তাহ ধরে ইয়েমেনের হাউছি বিদ্রোহীদের চালানো হামলার মুখে রয়েছে সৌদি আরব।

সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে জানায়, সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্ক করতে রিয়াদে একটি সতর্কবার্তা জারি করা হয়েছে। কয়েক মিনিট পর বিপদের আশঙ্কা কেটে গেছে বলে জানায় কর্তৃপক্ষ।

সূত্র : বাসস