
বাংলাদেশ জামায়াতে ইসলামী ডিসেম্বর মাসজুড়ে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে সমাবেশ, মিছিল, আলোচনা সভা, মানববন্ধন, বিজয় র্যালি, রক্তদান কর্মসূচি, মেডিক্যাল ক্যাম্প এবং যুদ্ধাহত ও অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের সহায়তা প্রদান। এ ছাড়া সন্ত্রাস-নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে সরকারের বিরুদ্ধে আগামী ২১ নভেম্বর ঢাকায় সমাবেশ ও মিছিল করবে দলটি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব কর্মসূচি ঘোষণা করা হয়।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ২১ নভেম্বর শনিবার বাদ জোহর দুপুর ১টা ১৫ মিনিটে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ ও মিছিল করবে জামায়াত।
আরো পড়ুন : ঢাকায় আশ্রয় নেয়া আ’লীগ নেতাকর্মীদের জন্য দুঃসংবাদ
একই দাবিতে ২৫ নভেম্বর বুধবার ঢাকা ছাড়া দেশের ১১টি মহানগরীতে এবং ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার জেলা সদরে সমাবেশ ও মিছিলের আয়োজন করা হবে। এ ছাড়া ৩০ নভেম্বর সোমবার দেশব্যাপী উপজেলা ও থানা সদরে সমাবেশ ও মিছিল করবে দলটির স্থানীয় সংগঠনগুলো।
২৫ নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে জামায়াতের মহিলা বিভাগের উদ্যোগে ঢাকায় মানববন্ধন অনুষ্ঠিত হবে। ২৯ নভেম্বর ফিলিস্তিনের জনগণের সাথে আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
ডিসেম্বরের কর্মসূচির মধ্যে ২ ডিসেম্বর পোশাকশিল্পের অস্থিরতা ও সঙ্কট সমাধানে আলোচনা সভা, ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন ও কেয়ারটেকার সরকার দিবস উপলক্ষে আলোচনা সভা এবং ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা রয়েছে। ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আইনজীবীদের উদ্যোগে ঢাকায় আলোচনা সভা এবং ১৩ ডিসেম্বর ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত হবে।
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করবে দলটি। মহান বিজয় দিবস উপলক্ষে ১৫ ডিসেম্বর ঢাকায় আলোচনা সভা এবং ১৬ ডিসেম্বর রাজধানীসহ দেশব্যাপী বিজয় র্যালির আয়োজন করা হবে।
এ ছাড়া ১৯ ডিসেম্বর শহীদ শরীফ ওসমান বিন হাদির শাহাদাত উপলক্ষে আলোচনা সভা ও দোয়া, ২০ ডিসেম্বর চিকিৎসকদের উদ্যোগে, ২১ ডিসেম্বর প্রকৌশলীদের উদ্যোগে এবং ২৩ ডিসেম্বর মহিলা বিভাগের উদ্যোগে ঢাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ২৬ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী রক্তদান কর্মসূচি, মেডিক্যাল ক্যাম্প এবং যুদ্ধাহত ও অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের সহায়তা প্রদান করা হবে।
ঘোষিত কর্মসূচি সফল করতে গণমাধ্যম, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ দেশবাসীর সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








