
আগামী ২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পয্যন্ত ৪০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৩টায় রাজধানীতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে দেশের সমসাময়িক রাজনৈতিক বিষয়ে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সেখানেই এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
আরো পড়ুন : আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ড. এএইচএম হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি); মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের; কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগরী উত্তরের আমির জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন ও সেক্রেটারি ড. রেজাউল করিম; কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি মো: দেলাওয়ার হোসেন এবং ঢাকা মহানগরী উত্তরের প্রচার মিডিয়া সেক্রেটারি আতাউর রমান সরকার।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








