লোড হচ্ছে...
পুলিশ সদস্যদের দেখে মাদককারবারিরা পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করেন পুলিশ সদস্যরা। একপর্যায়ে ভারতীয় মাদককারবারিরা দুই পুলিশ সদস্যকে আটক করে মারধর করে বিএসএফের হাতে তুলে দেয় বলে জানা গেছে।
২০ দিন আগে

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো: হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে অবহিত করা হয়েছে।
২০ দিন আগে

প্রাইভেট পড়তে যাওয়ার উদ্দেশ্যে প্রিতম বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়িতে ফেরেনি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।
২০ দিন আগে

অর্থমন্ত্রী বলেন, ‘বিশ্বব্যাংক, আইএমএফ, এডিবিসহ অন্যান্য বহুপক্ষীয় উন্নয়ন সংস্থার সাথে বাংলাদেশের ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ রয়েছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও উন্নয়ন অগ্রাধিকারের গুরুত্ব উন্নয়ন সহযোগীরাও বুঝতে পারছে। ফলে দেশের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে।’
২০ দিন আগে

হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল খুবই সীমিত পর্যায়ে চলছে : ইরানের সেনাপ্রধান
২০ দিন আগে

পুলিশ জাকিরুল ইসলামকে গ্রেফতার করলেও তার সাথে থাকা অজ্ঞাতপরিচয় দুই-তিনজন পালিয়ে যান। পরে তার পরিহিত লুঙ্গির ডান কোচ তল্লাশি করে একটি সাদা জিপারযুক্ত পলিব্যাগে রাখা ১৯৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
২০ দিন আগে

কোস্টগার্ডের মহাপরিচালক বলেন, ‘বৃহত্তর চট্টগ্রাম, বৃহত্তর খুলনা, বরিশাল বিভাগ এবং ঢাকা অঞ্চলের নদীতীরবর্তী এলাকাগুলোতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে দায়িত্ব পালন করছে কোস্টগার্ড। পূজার আয়োজন যাতে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে সম্পন্ন হয়, সেজন্য নিবিড় গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।’
২০ দিন আগে

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) জয় প্রান্ত বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার ভোর ৫টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে তারা কাকরাইলের ১৯ নম্বর প্লটের ৬৭/৮ নম্বর বাসার অষ্টম তলায় যান। সেখানে বাথরুমের ভেতরে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২০ দিন আগে

মেক্সিকোতে নিখোঁজ এক লাখ ৩৪ হাজারের বেশি মানুষের সন্ধানে সহায়তার লক্ষ্যে এআইভিত্তিক দু’টি নতুন প্রযুক্তি তৈরি করা হচ্ছে।
২০ দিন আগে

পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী নওয়াবজাদা লিয়াকত আলী খানকে কে বা কারা হত্যা করেছিল, কেনই বা তাঁকে প্রাণ দিতে হয়েছিল—৭৫ বছর পরও সেই রহস্যের জট খোলেনি।
২০ দিন আগে

হাসপাতালে সুমন আলীর ছেলে মোহাম্মদ ফাহিম জানান, রাতে তিনি তাদের কাঁচামালের দোকানে বসা ছিলেন। এ সময় মুখ ও মাথায় মাস্ক, রুমাল ও ক্যাপ পরা ছয়জন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। ফাহিম নিজেকে বাঁচাতে দৌড় দিলে হামলাকারীরা তার পেটের ডান পাশে ছুরিকাঘাত করে। দূর থেকে বিষয়টি দেখতে পেয়ে সুমন আলী দৌড়ে এসে ছেলেকে বাঁচানোর চেষ্টা করেন এবং হামলাকারীদের একজনকে জাপটে ধরেন। এ সময় দুর্বৃত্তরা সুমন আলীর বাম পায়ের হাঁটুর নিচে গুলি করে পালিয়ে যায়।
২০ দিন আগে

সদর মডেল থানা-পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে পৌরসভার পাকদী এলাকার তাজন নেছা স্মৃতি সংঘ নামের একটি ক্লাবে অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন অভিযোগে সাতজনকে আটক করে পুলিশ। তাদের থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন বাধা দেন। এ নিয়ে পুলিশের সাথে তাদের বাগবিতণ্ডা হয়।
২০ দিন আগে

অজয় বাঙ্গা বলেন, ‘ভবিষ্যতের উন্নয়ন নির্ভর করবে সরকারি অর্থায়ন, বেসরকারি বিনিয়োগ, জনহিতকর উদ্যোগ এবং প্রযুক্তিকে সমন্বিতভাবে কাজে লাগানোর ওপর। যেসব দেশে বিনিয়োগের ঝুঁকি বেশি এবং বাজার এখনো পর্যাপ্তভাবে গড়ে ওঠেনি, সেখানে সরকারি ও স্বল্পসুদের উন্নয়ন অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অর্থনীতি শক্তিশালী হওয়ার সাথে সাথে বেসরকারি বিনিয়োগ ও আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ বাড়াতে হবে।’
২০ দিন আগে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ‘ব্যবহার করবেন না’।
২০ দিন আগে

সন্ধ্যার পর দীপক সাহাসহ কয়েকজন তার দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। রাত সাড়ে ৮টার দিকে তিনি দোকান থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বেপরোয়া গতির একটি ব্যাটারিচালিত ইজিবাইক তাকে ধাক্কা দেয়।
২০ দিন আগে

আন্দোলনকারীদের অভিযোগ, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর ঋণ ও উন্নয়ননীতির সিদ্ধান্তে সাধারণ মানুষের স্বার্থ যথেষ্ট গুরুত্ব পায় না। এসব সিদ্ধান্তের আর্থিক ও সামাজিক প্রভাব শেষ পর্যন্ত কৃষক, শ্রমিক, নিম্ন আয়ের মানুষ এবং স্থানীয় জনগোষ্ঠীর ওপর পড়ে।
২০ দিন আগে

ইসরাইলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় সম্মেলনকক্ষ ত্যাগ করা প্রতিনিধিদলগুলো হলো—ইরান, ফিলিস্তিন, পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক, ইরাক, মিসর, কুয়েত, কাতার, জর্ডান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও বাংলাদেশ।
২০ দিন আগে

যুক্তরাজ্যে অবস্থান করেও সিলেটের মানুষের অধিকার আদায় এবং বন্যা, শীত ও করোনাকালে অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন তিনি ও তার সংগঠনের নেতাকর্মীরা।
২০ দিন আগে

নতুন কমিটিতে সিনিয়র যুগ্ম আহবায়ক হয়েছেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মনসুর। যুগ্ম আহবায়ক করা হয়েছে আব্দুল্লাহ আল মামুন ও মো: মোজাম্মেল হোসেনকে। সিনিয়র যুগ্ম সদস্যসচিব হয়েছেন মুহাইমিন তাজিম এবং যুগ্ম সদস্যসচিব হয়েছেন আব্দুল কাইয়ুম সোহাগ। এছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন আব্দুল্লাহ আল জোবায়ের ও মো: জাহাঙ্গীর আলম।
২০ দিন আগে

সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে অধ্যক্ষরা জাতীয় শিক্ষানীতি, সরকারের শিক্ষাদর্শন, উচ্চশিক্ষার উন্নয়ন পরিকল্পনা এবং নির্বাচনী ইশতেহারে ঘোষিত শিক্ষা-সংক্রান্ত অঙ্গীকার বাস্তবায়ন সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা পাবেন।
২০ দিন আগে


