
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রাজধানীর মহাখালীর ৭তলা বস্তিতে প্রাক-মেডিকেল ক্যাম্প স্থাপন ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমির ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।
আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে তিনি সেখানে যান।
এ সময় উপস্থিত ছিলেন বনানী থানা আমির ও ২০ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মিজানুর রহমান খান, জামায়াত নেতা মাহমুদুর রহমান আকন্দ, মোতালেব হোসেন, মাওলানা মোখলেছুর রহমান ও আপেল মাহমুদ প্রমুখ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








