
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই’র অভাবনীয় ক্ষমতা দেখে অনেকের মনে প্রশ্ন জাগে, এআই কি প্রকৃত দাজ্জাল কিংবা এটি কি দাজ্জালের সাথে সম্পর্কিত কোনো বিষয়? এ বিষয়ে হাদিসের উদ্ধৃতি দিয়ে চমৎকার উত্তর দিয়েছেন নিজ দেশ ভারতে বিরূপ পরিস্থিতির শিকার হয়ে মালয়েশিয়ায় অবস্থানকারী বিশ্বখ্যাত ইসলামিক স্কলার জাকির নায়েক।
আরবি ও কোরিয়ান ভাষার অনুবাদক নিসা নামের এক নারীর প্রশ্নের জবাবে সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এ প্রসঙ্গে ড. জাকির নায়েক বলেন, দাজ্জাল কোনো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবট কিংবা প্রযুক্তিগত ব্যবস্থা নয়; বরং হাদিসের বর্ণনা অনুযায়ী সে একজন মানুষ।
আরো পড়ুন : মাহফিলে জামায়াত এমপির সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনা, ইমাম-খতিবদের দুঃখপ্রকাশ
তিনি আরো বলেন, তাই আধুনিক কোনো প্রযুক্তিকে সরাসরি দাজ্জাল আখ্যা দেয়া কিংবা প্রতিটি নতুন আবিষ্কারকে কিয়ামতের আলামত হিসেবে চিহ্নিত করা সঠিক নয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








