লালমনিরহাটে শিক্ষার্থীদের ক্রীড়াসামগ্রী উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
লালমনিরহাটে শিক্ষার্থীদের ক্রীড়াসামগ্রী উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংগৃহীত

লালমনিরহাটে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনের পর জেলার দু’টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ক্রীড়াসামগ্রী উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তিনি লালমনিরহাট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং হাঁড়িভাঙা দরগারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে এসব ক্রীড়াসামগ্রী তুলে দেন।

এর আগে, লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর মডেল খালের পানি নিষ্কাশন ব্যবস্থাপনা উন্নয়ন ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন তারেক রহমান। পরে লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য দেন।

এ দিন সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারে লালমনিরহাট বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। এরপর অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি, বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার অনুষ্ঠানে অংশ নেন তিনি। ইউএনবি