
আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়কে রোহিঙ্গাদের দীর্ঘদিনের দুর্ভোগের ‘দীর্ঘ প্রতীক্ষিত স্বীকৃতি’ হিসেবে অভিহিত করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ।
সংস্থাটির আন্তর্জাতিক বিচারবিষয়ক জ্যেষ্ঠ পরামর্শক মারিয়া এলেনা ভিনিওলি বলেন, এই রায় গণহত্যা ও অন্যান্য গুরুতর অপরাধের শিকার বিশ্বের বিভিন্ন দেশের মানুষের ন্যায়বিচার পাওয়ার লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ নজির হয়ে থাকবে।
তিনি বলেন, মিয়ানমারের উচিত দ্রুত আদালতের রায় মেনে নেয়া এবং রোহিঙ্গাদের ওপর নিপীড়ন বন্ধ করা। একই সাথে সংশ্লিষ্ট সরকারগুলোর উচিত রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ ও স্বেচ্ছায় মিয়ানমারে ফিরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








