লোড হচ্ছে...
‘শ্বাসকষ্ট ও হৃদরোগের সমস্য নিয়ে অসুস্থ হয়ে গতকাল (বুধবার) উনি ভর্তি হয়েছিলেন। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। গতকালের চেয়ে আজকে তার অবস্থা স্থিতিশীল আছে।’
২৬ দিন আগে

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ঐক্যবদ্ধভাবে অংশ নেয়ার লক্ষ্যেই গেল কয়েক মাস ধরে এ জোট গঠনের প্রক্রিয়া চলছিল। সবশেষ জাতীয় নির্বাচনে কওমি ধারার দলগুলো বিএনপি ও জামায়াত জোটে যুক্ত হলেও এবার দলীয় প্রতীকবিহীন স্থানীয় নির্বাচনে বিএনপি ও জামায়াত একক প্রার্থী দেয়ার ঘোষণা দেয়। এর পরই স্থানীয় নির্বাচনে একসাথে লড়তে হেফাজতে ইসলামের মধ্যস্থতায় নতুন এ প্ল্যাটফর্ম তৈরি করল কওমিপন্থী দলগুলো।
২৬ দিন আগে

‘করতোয়া নদী খনন, পুনঃখনন ও দুই পাড়ের সৌন্দর্য বর্ধনের জন্য এক হাজার ৯০ কোটি টাকার প্রকল্প একনেকে পাস হয়েছে। নদী তীরবর্তী এলাকার ভাঙন রোধে এবং কৃষি ও মৎস্য চাষের প্রসারে ড্যাপ নির্মাণের নির্দেশনা দেয়া হয়েছে।’
২৬ দিন আগে

সাদিক কায়েম আরো অভিযোগ করেন, সরকারি সুযোগ-সুবিধা ব্যবহার করে দেশের বিভিন্ন পৌরসভা ও সিটি করপোরেশনের অনির্বাচিত প্রশাসকেরা নির্বাচনের অনানুষ্ঠানিক প্রচারণায় নেমেছেন। এসব কর্মকাণ্ড স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জনমনে নানা আশঙ্কা তৈরি করছে বলে মন্তব্য করেন তিনি।
১৭ অক্টোবর, ২০২৬

ইসির প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী, খসড়া ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত ও মাঠ পর্যায়ে লিংক প্রেরণের শেষ তারিখ ৪ নভেম্বর। হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকা মুদ্রণপূর্বক প্রকাশ ৫ নভেম্বর।
১৭ অক্টোবর, ২০২৬

নারায়ণগঞ্জের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য তুলে ধরে ড. আবদুল মঈন খান বলেন, এ অঞ্চলে বিভিন্ন ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের দীর্ঘ ঐতিহ্য রয়েছে। এই সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করাও সবার দায়িত্ব।
১৭ অক্টোবর, ২০২৬

‘স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে নির্বাচন উপলক্ষে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের আবেদন দাখিল, ইস্যুকরণ এবং দাখিলকৃত আবেদনগুলো নিষ্পত্তিকরণ সংক্রান্তে বিস্তারিত সময়সূচি নির্বাচন কমিশন নির্ধারণ করেছেন।’
১৭ অক্টোবর, ২০২৬

বিবৃতিতে তিনি বলেন, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বামনা আসমাতুন্নেছা বালিকা বিদ্যালয় মাঠে বিএনপির এক দলীয় কর্মীসভায় জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম মনি বলেছেন, দলীয় মনোনীত প্রার্থী নির্বাচনে জয়ী না হলে সংশ্লিষ্ট ইউনিয়নে তিনি উন্নয়নকাজ করবেন না। তার এমন বক্তব্য দায়িত্বজ্ঞানহীন এবং মহান জাতীয় সংসদের সদস্য হিসেবে নেয়া শপথের সাথে সাংঘর্ষিক। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
১৭ অক্টোবর, ২০২৬

পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬-এর আওতায় নতুন বিধিমালা প্রণয়ন সম্পন্ন না হওয়া এবং নতুন রেট শিডিউল প্রকাশ না করা পর্যন্ত সকল কার্য, সেবা ও পণ্য সরবরাহ-সংক্রান্ত নতুন বা চলমান দরপত্র ও ক্রয় প্রক্রিয়া বন্ধ থাকবে।
১৫ অক্টোবর, ২০২৬

৩৫ বছর আগে জাতিসঙ্ঘে পরিবেশ বিষয়ে নিজের একটি ভাষণের কথা স্মরণ করে আক্ষেপের তিনি সাথে বলেন, দূষণকারীর কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের মতো আলোচিত মৌলিক নীতিগুলো আজও অমীমাংসিতই রয়ে গেছে।
১৫ অক্টোবর, ২০২৬

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে চিফ হুইপ বলেন, ‘নির্বাচনে জনপ্রিয় ব্যক্তিদের অংশ নেয়ার সুযোগ দেয়া হবে। সেখানে দলীয় প্রতীক থাকবে না।’
১৫ অক্টোবর, ২০২৬

শহীদ আবরার ফাহাদের নামে গড়াই নদে সড়ক সেতু নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শনে গিয়ে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এসময় তিনি বলেন, ‘দলীয় মতপার্থক্য থাকলেও সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’
১৪ অক্টোবর, ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকার এবং প্রশাসন হস্তক্ষেপ করবে না। নির্বাচন কমিশন যাদের দায়িত্ব দেবে, মাঠপর্যায়ের বেসামরিক প্রশাসন ও পুলিশ প্রশাসনকে তাদের নির্দেশনা অনুযায়ী কাজ করতে বলা হবে।
১৩ অক্টোবর, ২০২৬

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘জাপান বাংলাদেশের অন্যতম বৃহৎ উন্নয়ন সহযোগী। বাংলাদেশের উন্নয়নে জাপানের ক্রমবর্ধমান সহযোগিতার জন্য তিনি জাইকাকে ধন্যবাদ জানান। একইসাথে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরো শক্তিশালী করতে নতুন প্রকল্প গ্রহণ এবং সহযোগিতা সম্প্রসারণের আহবান জানান।’
১৩ অক্টোবর, ২০২৬

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনৈতিক তৎপরতা বাড়িয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সিটি করপোরেশন নির্বাচনকে গুরুত্ব...
১৩ অক্টোবর, ২০২৬

জনগণের প্রতিনিধি হতে পারা অত্যন্ত সৌভাগ্যের বিষয়। প্রায় ৩৫ বছর ধরে তিনি একই আদর্শে রাজনীতি করার চেষ্টা করছেন। জনপ্রতিনিধির যেমন জনগণের কাছে জবাবদিহি রয়েছে, তেমনি সঠিক প্রতিনিধি নির্বাচনের দায়িত্বও জনগণের।
৯ অক্টোবর, ২০২৬

জনগণ সরকারের কাছে যে প্রত্যাশা নিয়ে ভোট দেয়, তা পূরণে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে।
৬ অক্টোবর, ২০২৬

দেশে এ পর্যন্ত প্রায় ছয় হাজার কিলোমিটার সড়ক পাকা করা হয়েছে। তবে অনেক সড়ক প্রশস্তকরণ, পুনর্নির্মাণ ও দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণের প্রয়োজন রয়েছে। এজন্য সংশ্লিষ্টদের রাস্তা প্রশস্তকরণ, পুনর্নির্মাণ ও বৃহৎ রক্ষণাবেক্ষণ প্রকল্প প্রস্তাব পাঠানোর আহ্বান জানান তিনি।
৩ অক্টোবর, ২০২৬

জনপ্রতিনিধিরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন। পাঁচ বছর পর আবার তাদের জনগণের কাছে পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। তাই জনগণের সেবা নিশ্চিত করা এবং নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা নির্বাচিত সরকারের দায়িত্ব।
৩ অক্টোবর, ২০২৬

সংসদ সদস্য বলেন, ‘ঐক্যবদ্ধ ও সম্মিলিতভাবে আমাদের নেতা তারেক রহমানের ভিশন বাস্তবায়নে আমাদের মধ্যে কঠিন ঐক্য রাখতে হবে। ঐক্য না থাকলে আমরা ভেঙে যাব।’
৩ অক্টোবর, ২০২৬


