লোড হচ্ছে...
মামলার অভিযোগ থেকে জানা গেছে, গত ২৬ সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট থানাধীন দক্ষিণ মানিকদীর ইসিবি চত্বর নিউগিনি প্রোপার্টিজ লিমিটেডের প্রকল্প এলাকায় আনুমানিক ৫০ জন দুষ্কৃতকারী জনতাবদ্ধ হয়ে বেআইনিভাবে প্রবেশ করে। এ সময় তারা এলোপাতাড়ি প্রায় ৫০ রাউন্ড গুলি ছোড়ে এবং রামদা, ছোরা ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে সাইট ইঞ্জিনিয়ার মো: পারভেজসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন।
৬ দিন আগে

রাড্ডা সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। ২০০৬ সালে শাহ আলী থানার ৮ নম্বর ওয়ার্ডের কমিশনার থাকাকালে তিনি ওই সমিতির সভাপতি ছিলেন। সে সময় সমিতির নামে রাড্ডা সেন্টারের জায়গাটি বরাদ্দ চেয়ে গৃহায়ণ ও গণপূর্ত কর্তৃপক্ষের কাছে করা আবেদনে সভাপতি হিসেবে তার স্বাক্ষর ছিল বলে সংশ্লিষ্ট নথিতে উল্লেখ রয়েছে।
৭ দিন আগে

রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি জবরদখল, হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। আর এসব কাজে ভাড়াটে কিলার ও রাতের অন্ধকারে কিশোর গ্যাংয়ের সদস্যদের ব্যবহার করছে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিরা। বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মী ও এমপিরাও এই হামলা, ভাঙচুর ও লুটপাটের নেপথ্যে জড়িত। ভুক্তভোগী ও সাধারণ মানুষের মধ্যে গুঞ্জল উঠেছে, নির্দেশদাতা প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের গ্রেফতার না করে ভাড়াটে সন্ত্রাসীদেরই আইনের আওতায় আনা হচ্ছে। রাঘববোয়াল প্রভাবশালী রাজনৈতিক নেতারা ধরাছোঁয়ার বাইরে থেকে ফের একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটাচ্ছে।
১০ দিন আগে

ডাকাতরা বাজারের পাহারাদারদের জিম্মি করে সুজেল খান নামক একজন ব্যবসায়ীর এক লাখ ৬০ হাজার টাকা এবং অপর একজন ব্যবসায়ীর একটা সিএনজিচালিত অটোরিকশা লুটে নেয়।
১৩ দিন আগে

শনিবার রাত সাড়ে ১১টার দিকে কারখানার ইনচার্জ ও ক্যাশিয়ার লি পেংগুইর নিজের শয়নকক্ষে ঘুমাতে যান। দিবাগত রাত সোয়া ১২টার দিকে তিনজনের একটি দল কারখানার পেছনের টয়লেটের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে।
১৭ দিন আগে

ধর্ষণের শিকার ওই গৃহবধূ নিজেই পাঁচজনকে আসামি করে গফরগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন।
১৯ দিন আগে

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, ‘ঘটনাটি সম্পর্কে আমরা একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বাসা থেকে কী কী মালামাল নেয়া হয়েছে এবং ঘটনার সাথে কারা জড়িত, তা যাচাই করা হচ্ছে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। দ্রুতই আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’
২২ দিন আগে


