
ময়মনসিংহের ভালুকায় অবসরপ্রাপ্ত মাদরাসা শিক্ষক মোহাম্মদ আলীর (৭৫) বাড়িতে ডাকাতির ঘটনা উঠেছে। এ সময় ডাকাতদের হামলায় তিনি গুরুতর আহত হন।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের ৯ নম্বর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে সংঘবদ্ধ ডাকাতদল মোহাম্মদ আলীর বাড়িতে হানা দেয়। পরে ঘরের দরজা ভেঙে তার দুই ছেলে নাজমুল ইসলাম ও স্থানীয় হালিমুন্নেছা চৌধুরানী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সামিউল ইসলামের ঘরে প্রবেশ করে। এ সময় ডাকাতদল আসাবাবপত্র ভাঙচুর করে ও ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। একপর্যায়ে ডাকাতদের আঘাতে অবসরপ্রাপ্ত মাদরাসা শিক্ষক মোহাম্মদ আলী গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
শিক্ষক সামিউল ইসলাম জানান, ডাকাতদল তার ও তার ভাইয়ের ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। এ সময় তার বাবা আহত হন।
ভালুকা মডেল থানার এসআই মো: রফিকুল ইসলাম বলেন, ‘ডাকাতির বিষয়টি জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








