
২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় পুলিশের স্থাপনা থেকে লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ মুহিত সোবহান (২) নামে এক যুবককে গ্রেফতার করেছে ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (৭ নভেম্বর) রাতে ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান নয়া দিগন্তকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গ্রেফতার যুবককে পাঁচ দিনের রিমান্ড আবেদনসহ আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে। এর আগে, শুক্রবার (৬ নভেম্বর) রাতে সাভারের কাউন্দিয়া ইউনিয়নের সিংগাসার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মুহিত সোবহান সিংগাসার এলাকা মর্তুজা আলীর ছেলে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুহিত সোবহান স্বীকার করেছেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় এসব গুলি লুট করে নিজের হেফাজতে রেখেছিলেন। এ ঘটনায় সাভার মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








