লোড হচ্ছে...
আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে শনিবার (২৪ অক্টোবর) নিজের অঙ্গরাজ্য ফ্লোরিডায় আগাম ভোট দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে লড়ছে তার দল রিপাবলিকান পার্টি।
২৪ দিন আগে

ইরানের বিরুদ্ধে সীমিত সামরিক পদক্ষেপ নেয়া হলেও তার বিপরীতে ‘বহুগুণ বড়’ প্রতিক্রিয়া দেখানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। শনিবার (২৪ অক্টোবর) সংগঠনটি সতর্ক করে জানিয়েছে, তাদের সশস্ত্র বাহিনী যেকোনো পদক্ষেপ নেয়ার জন্য প্রস্তুত রয়েছে।
২৪ দিন আগে

বিশেষজ্ঞদের মতে, ফের যুদ্ধে জড়িয়ে পড়া হয়তো এড়ানো যাবে না। কারণ বর্তমান পরিস্থিতি ট্রাম্প প্রশাসন বা তেহরান—কারোর জন্যই সুবিধাজনক নয়, আবার কোনো পক্ষই নিজেদের এতটা দুর্বল ভাবছে না যে অন্য পক্ষকে ছাড় দেবে।
২৪ দিন আগে

আলাস্কায় সিনেট নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান প্রার্থী হেরে গেলে নির্বাচনের ফলাফলের আনুষ্ঠানিক অনুমোদন ঠেকাতে বিচার বিভাগকে একটি মামলা করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
২৫ দিন আগে

ইরানের বিরুদ্ধে ফের বড় ধরনের সামরিক হামলা শুরু করার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র— এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে ভয়াবহ এই সংঘাতের সামরিক সমাধান কোনো পক্ষের জন্যই সম্ভব হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
২৫ দিন আগে

আরাগচি বলেন, গত তিন বছরে ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষায় যুক্তরাষ্ট্রের জনগণের করের অর্থ থেকে ১১ বিলিয়ন ডলার ব্যয় করা হয়েছে। প্রকৃতপক্ষে, ইসরাইলকে রক্ষা করতে যুক্তরাষ্ট্র ইসরাইলের চেয়েও বেশিসংখ্যক ক্ষেপণাস্ত্র প্রতিহতকারী ইন্টারসেপ্টর ছুড়েছে।
২৫ দিন আগে

ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা ও সহকারী মোহাম্মদ মোখবের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বার্তায় লিখেছেন, ‘ট্রাম্প ও নেতানিয়াহুর মনস্তাত্ত্বিক যুদ্ধ এবং হুমকিতে শক্তির চেয়ে অসহায়ত্বের গন্ধই বেশি।’
২৫ দিন আগে

রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা আগামী মাসের প্রথমার্ধে নতুন করে শান্তি আলোচনায় বসতে যাচ্ছেন। একই সঙ্গে রুশ দখলে থাকা ইউক্রেনের ওলেশকি শহরে ২৭ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর করতে সম্মত হয়েছে মস্কো ও কিয়েভ।
২৫ দিন আগে

ইরানের সেনাবাহিনীর স্থল বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জাহানশাহি সামরিক কমান্ডারদের সর্বোচ্চ পর্যায়ের যুদ্ধপ্রস্তুতি বজায় রাখার নির্দেশ দিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, যুদ্ধকালীন পরিস্থিতিতে যেকোনো ধরনের অবহেলা বা অসতর্কতার পরিণাম অত্যন্ত ভয়াবহ হতে পারে।
২৫ দিন আগে

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মেজর জেনারেল মোহসেন রেজাই বলেছেন, সবার জানা উচিত যে ইরানের বিরুদ্ধে পদক্ষেপের একটি মূল্য আছে। যদি কূটনীতির মাধ্যমে এই বোঝাপড়া তৈরি করা যায়, তবে আমরা কূটনীতিকেই বেছে নেব; কিন্তু যদি যুদ্ধ চলতে থাকে, তবে পাল্টা জবাব দেয়ার জন্য ইরানের কাছে প্রয়োজনীয় অস্ত্র শস্ত্র রয়েছে।
২৬ দিন আগে

গত সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার পর্যন্ত এই অভিযান চালানো হয়। এতে কয়েক ডজন যুদ্ধবিমানের পাশাপাশি ইসরাইলি বিমান বাহিনীর জ্বালানি সরবরাহকারী বিমানও অংশ নেয়। ধারণা করা হচ্ছে, এর উদ্দেশ্য ছিল সামরিক প্রতিক্রিয়া দেখানোর জন্য ইরানকে উসকানি দেয়া।
২৬ দিন আগে

হরমুজ প্রণালীতে সাতটি তেলবাহী জাহাজে হামলা চালিয়ে ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলে দাবি করেছে ইরান। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শুরুর পর থেকে এই পানিপথে একদিনে এত বেশি সংখ্যক জাহাজে হামলার ঘটনা এটিই প্রথম।
২৬ দিন আগে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিবেশী দেশটির ওপর ব্যাপক শুল্ক আরোপ করেছেন এবং দেশটির সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন।
২৬ দিন আগে

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে যুক্তরাষ্ট্রের এক বিশেষ দূতের বৈঠক এবং আটক এক মার্কিন নাগরিককে মুক্তি দেয়ার পর মস্কো বুধবার জানিয়েছে, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের সাথে...
২৬ দিন আগে

ইউক্রেনের রাজধানী কিয়েভে গতরাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোরে দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। হামলায় ছয়জন আহত হয়েছেন। তাদের মধ্যে চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২৬ দিন আগে

কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়া প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে বুধবার নতুন চুক্তি করেছে। দীর্ঘস্থায়ী যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ এবং ইরানের সাথে সংঘাত ঘিরে অনিশ্চয়তার মধ্যে আঞ্চলিক দেশগুলো নিজেদের নিরাপত্তা জোরদার করতে নতুন অংশীদার খুঁজছে।
২৬ দিন আগে

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনায় ইউক্রেন যুদ্ধের অবসান আগের যেকোনো সময়ের চেয়ে কাছাকাছি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আটক এক মার্কিন নাগরিককে মুক্তি দেয়ায় তিনি রাশিয়ার প্রেসিডেন্টকে ধন্যবাদও জানিয়েছেন।
২৬ দিন আগে

ইরানের সাথে আলোচনার সম্ভাবনা নাকচ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘খুব শিগগিরই’ পরিস্থিতির সমাধান হবে।
২৭ দিন আগে

হরমুজ প্রণালী ও পারস্য উপসাগরে অবস্থিত ইরানি বন্দরগুলোতে মার্কিন নৌ-অবরোধের নিন্দা জানাতে জাতিসঙ্ঘের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। জাতিসঙ্ঘের মহাসচিব এবং নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে পাঠানো এক চিঠিতে এ আহ্বান জানান জাতিসঙ্ঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত গোলামহোসেন দারজি।
২৭ দিন আগে

সমৃদ্ধ ইউরেনিয়ামসহ কোনো ধরনের পারমাণবিক উপাদানই ইরানের বাইরে পাঠানো হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই। মঙ্গলবার (২০ অক্টোবর) তেহরান সফররত পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সাথে বৈঠকে তিনি এ অবস্থানের কথা জানান।
২৮ দিন আগে


