
ইরানের সর্বোচ্চ নেতা পরমাণু নীতিতে পরিবর্তনের সিদ্ধান্ত নিলে সে অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হবে বলে জানিয়েছেন ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি।
ইরানের বার্তা সংস্থা ফারস নিউজ শনিবার (৭ নভেম্বর) জানায়, এক বক্তব্যে মোহেব্বি বলেন, ‘দেশের নেতৃত্ব পরমাণু নীতি সংশোধনের সিদ্ধান্ত নিলে প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হবে।’
তবে তাঁর এ বক্তব্যের অর্থ এই নয় যে ইরান ইতোমধ্যে নীতি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। সংশোধিত পরমাণু নীতিতে কী কী পরিবর্তন আসতে পারে, সে বিষয়েও তিনি কিছু বলেননি।
এর আগে গত সপ্তাহে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের (এসএনএসসি) সচিব মেজর জেনারেল মোহসেন রেজায়ি জানিয়েছিলেন, দেশটির কর্মকর্তারা পরমাণু নীতিতে সম্ভাব্য পরিবর্তনের বিষয়টি বিবেচনা করছেন। তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
তেহরান বরাবরই বলে আসছে, তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। পরমাণু অস্ত্র তৈরির কোনো ইচ্ছাও ইরানের নেই।
ইসলামী বিপ্লবের শহীদ সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনিও এ বিষয়ে একটি ফতোয়া দিয়েছিলেন। তাতে তিনি পরমাণু অস্ত্র অর্জন, তৈরি ও ব্যবহারকে ইসলামের নীতিবিরোধী এবং নিষিদ্ধ বা হারাম ঘোষণা করেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








