
যুক্তরাষ্ট্রের সাথে ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—এমন পরিস্থিতির অবসান ঘটাতে নতুন নির্দেশনা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এ কথা জানিয়েছেন।
আল জাজিরা সোমবার (৯ নভেম্বর) জানায়, পেজেশকিয়ান বলেছেন, ‘যুদ্ধও নয়, শান্তিও নয়—এমন পরিস্থিতির অবসান ঘটানোর নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ নেতা।’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে পূর্ণমাত্রায় হামলা শুরুর হুমকির পর কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে ইরান। পেজেশকিয়ান বলেন, ‘আমরা মর্যাদা বজায় রেখে আলোচনা করতে পারি এবং মর্যাদার সাথে এই বিষয়টির অবসান ঘটাতে পারি।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








