
যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত পণ্যের ওপর আরোপিত অতিরিক্ত ২৪ শতাংশ শুল্ক স্থগিতের মেয়াদ আরো দুই মাস বাড়িয়েছে চীন। তবে, অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক বহাল থাকবে।
সোমবার চীনের স্টেট কাউন্সিলের কাস্টমস ট্যারিফ কমিশন এ ঘোষণা দেয়।
কমিশন জানায়, বর্ধিত স্থগিতাদেশ ১০ নভেম্বর দুপুর ১টা ১ মিনিট থেকে কার্যকর হবে।
সূত্র : সিএমজি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








