লোড হচ্ছে...
অনুষ্ঠানে ডা: শফিকুর রহমান চীনের জাতীয় দিবস উপলক্ষে চীনের সরকার ও জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় তিনি বাংলাদেশে নিযুক্ত গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের হাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের উদ্দেশে লেখা একটি চিঠি তুলে দেন।
১৫ দিন আগে

সংশোধিত বিধিমালা অনুযায়ী, চেয়ারম্যান প্রার্থীর জামানত ৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা এবং সদস্য প্রার্থীর জামানত ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার টাকা করা হয়েছে।
১৫ দিন আগে

বৈঠকে বিশ্বের বিভিন্ন শীর্ষস্থানীয় জনহিতকর ও মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। এর মধ্যে গেটস ফাউন্ডেশন, ভিসা ফাউন্ডেশন, রকফেলার ফাউন্ডেশন, ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি) এবং রোটারি ইন্টারন্যাশনালসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান রয়েছে।
১৫ দিন আগে

উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান বলেন, ‘মাদকাসক্ত হয়ে মা-বাবাকে নির্যাতনের বিষয়টি অত্যন্ত গুরুতর। অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়া হয়েছে। মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে। একই সাথে পরিবারের সদস্যদের প্রতি সহিংসতা বা নির্যাতনের ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানানোর অনুরোধ করছি।’
১৫ দিন আগে

মঙ্গলবার রাতে বেগমগঞ্জ থানাধীন বাংলাবাজার এলাকা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি) ও এসআরবির যৌথ অভিযানে আড়াই কেজি গাঁজাসহ মাদককারবারি চক্রের ২ সদস্যকে গ্রেফতার করা হয়। অভিযানে গাঁজা পরিবহণ কাজে ব্যবহার করা ১২৫ সিসির একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
১৫ দিন আগে

রাজবাড়ীর গোয়ালন্দে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত প্রধান আসামি হবি সরদারকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।
১৫ দিন আগে

মাওলানা আব্দুল হালিম বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শহর পর্যন্ত কৃষক ও কৃষিজীবী শ্রমিকদের সংগঠিত করে তাদের সমস্যা, সঙ্কট ও সম্ভাবনা নিয়ে কাজ করতে হবে। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া—প্রতিটি কৃষি এলাকায় কৃষক কমিটির শক্তিশালী সংগঠন গড়ে তুলতে হবে।
১৫ দিন আগে

২০২৩ সালের ১৯ আগস্ট দিবাগত রাতে গৃহকর্মী মিলন শেখ তার দুই সহযোগী রিয়াজ ও তেছের আলীকে নিয়ে ডাকাতির কৌশলে কাতারপ্রবাসী আনিছুর রহমানের স্ত্রী রুনা খাতুনকে শ্বাসরোধে হত্যা করেন। পরে তারা বাড়ির মালামাল লুট করে পালিয়ে যান।
১৫ দিন আগে

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং মানিলন্ডারিংয়ের অভিযোগে সাবেক সংসদ সদস্য ও মেয়রসহ বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে মোট ১৮টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১৫ দিন আগে

নঈম নিজাম দুই কোটি আট লাখ ৫০ হাজার ১৩৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন। এছাড়া তার স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে পরিচালিত ১৯টি ব্যাংক হিসাবে ৩৯ কোটি ৩৯ লাখ ৬১ হাজার ৯১৩ টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে।
১৫ দিন আগে

মার্কিন নিষেধাজ্ঞার চাপের মুখে ইরাক ও ওমানগামী আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে ইরান। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকে ইরান থেকে ইরাক ও ওমানে আর কোনো ফ্লাইট যাবে না।
১৫ দিন আগে

পাখি শিকার বন্ধে বিশেষ অভিযানে এক ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সচেতনতা বাড়াতে এলাকাবাসীর মঝে লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।
১৫ দিন আগে

মানবিক বিবেচনায় বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। সঙ্কটের স্থায়ী সমাধানে রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই। এ লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরো কার্যকর ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
১৫ দিন আগে

বক্তারা বলেন, ‘সাঈদ এস্কান্দার ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। এ দেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে তার দীর্ঘ ত্যাগ ছিল। তিনি বিচক্ষণ ও মেধাবী মানুষ ছিলেন। মানুষের সুখে-দুঃখে তিনি পাশে ছিলেন। ফেনীবাসীর হৃদয়ে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।’
১৫ দিন আগে

জাতীয় পর্যায়ে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে রাত ৮টার পর শপিংমল, মার্কেট ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সরকারি নির্দেশনা রয়েছে। এ নির্দেশনা বাস্তবায়নে নগরকান্দা বাজারে তদারকি অভিযান চালানো হয়।
১৫ দিন আগে

আড়াইহাজারে পুকুরে বিষ প্রয়োগ করে আড়াই লাখ টাকার মাছ নিধন করার অভিযোগ উঠেছে।
১৫ দিন আগে

চুরির অপবাদে মা-ছেলেকে বেতাঘাতের অভিযোগে বিএনপি নেতাকে শোকজ করা হয়েছে।
১৫ দিন আগে

পদ্মার পানি ও স্রোত বেড়ে যাওয়ায় কয়েক কিলোমিটার এলাকাজুড়ে ভাঙন তীব্র হয়েছে। ইতোমধ্যে শত শত বিঘা ফসলি জমি ও বহু বসতভিটা নদীগর্ভে বিলীন হয়েছে।
১৫ দিন আগে

অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের লিখিত পরীক্ষা কিছুটা দেরিতে শেষ হয়েছে। তবে ফল প্রস্তুতের কাজে অতিরিক্ত পরীক্ষক নিয়োগ দেয়া হয়েছে। ফলে নির্ধারিত সম্ভাব্য সময়ের মধ্যেই ফল প্রকাশ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
১৫ দিন আগে

বিবৃতিতে পবিত্র মক্কার মর্যাদা সম্পর্কে কোরআন-হাদিসের বক্তব্য তুলে ধরে বলা হয়, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ‘আর যে ব্যক্তি সেখানে অন্যায়ভাবে সীমালঙ্ঘনের ইচ্ছা করে, তাকে আমি যন্ত্রণাদায়ক শাস্তির স্বাদ আস্বাদন করাব।’ (সূরা আল-হাজ্জ, ২২:২৫)। অন্য আয়াতে বলা হয়েছে, ‘আর যে তাতে প্রবেশ করে, সে নিরাপদ।’ (সূরা আলে ইমরান, ৩:৯৭)।
১৫ দিন আগে


