
ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেসহ সংগঠনটির শীর্ষ কয়েকজন নেতার বিরুদ্ধে তফসিলি জাতি-উপজাতি (এসসি ও এসটি অ্যাক্ট) আইনে মামলা করেছে দিল্লি পুলিশ। একই মামলায় বেশ কয়েকজন সাংবাদিকেরও নাম রয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) রাতে এই মামলা দায়ের করা হয়।
দিল্লি পুলিশ সূত্রে জানা গেছে, মামলায় দীপকে, সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা, সিজেপির রত্না সিং এবং স্বাধীন সাংবাদিক রোজি ও গজেন্দ্র সিংয়ের নাম রয়েছে।
পুলিশের এই পদক্ষেপের পর আলোচনা শুরু হয়েছে যে সিজেপির শীর্ষ নেতাদের কি পুলিশ দীর্ঘসময়ের জন্য কারাগারে আটকে রাখার রাস্তা তৈরি করছে?
এর আগে, বুধবার দুপুরে আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে পাঁচদিনের জন্য জেল হেফাজতে পাঠায় দিল্লির একটি নিম্ন আদালত। তারা ব্যারিকেড ভেঙে যন্তর মন্তরে প্রবেশের চেষ্টা করেছিলেন। পুলিশ তাদের গ্রেফতার করে আদালতে পেশ করে।
এই ঘটনায় অভিজিৎ দীপকে বলেছেন, নরেন্দ্র মোদির সরকার দেশে অলিখিত জরুরি অবস্থা জারি করেছে। সরকারের উচিত লিখিত বিজ্ঞপ্তি সহকারে জরুরি অবস্থা জারি করা। দেশবাসী এরপর তাদের অধিকার বুঝে নেবে।
১৯৮৯ সালের তফসিলি জাতি-উপজাতি সংক্রান্ত সংশ্লিষ্ট আইনে দায়ের হওয়া অভিযোগ প্রাথমিক তদন্তে প্রমাণিত হলে অভিযুক্তদের জামিন অযোগ্য ধারায় গ্রেফতার করার বিধান রয়েছে। ওই আইনের নিম্ন আদালতের বিচারকের জামিন দেয়ার অধিকার সীমিত। শুধু জামিন পেতেই দীর্ঘ আইনি লড়াই চালাতে হয়।
সূত্র : দ্য ওয়াল
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








