উত্তরায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া, উত্তরায় যান চলাচল স্বাভাবিক, আজমপুরে পোশাক শ্রমিকদের অবরোধ, পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধি, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা
উত্তরায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ ঘিরে শ্রমিক-পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া। সংগৃহীত

রাজধানীর উত্তরার আজমপুরে বেতন বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধকে কেন্দ্র করে শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বর্তমানে এই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

Advertisement

বৃহস্পতিবার ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো: রেজাউল করিম এ তথ্য জানান।

তিনি বলেন, আন্দোলনকারীরা দুপুর ১২টার দিকে সড়ক থেকে সরে গেছেন। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিন সকাল থেকেই বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা আজমপুর এলাকায় জড়ো হতে থাকেন। পরে সকাল ১০টার দিকে তারা সড়ক অবরোধ করে মহাসড়কে অবস্থান নেন।

এর আগে বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে বিমানবন্দর গোলচত্বরে সড়ক অবরোধ করে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানান শ্রমিকরা।

শ্রমিকদের সাথে কথা বলে জানা গেছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যের বাজারে বর্তমান বেতনে জীবনযাপন করা কঠিন হয়ে পড়েছে। বকেয়া পরিশোধসহ বিভিন্ন দাবি নিয়ে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেও সমাধান না পাওয়ায় তারা সড়কে নেমেছেন।

এদিকে অবরোধের কারণে গণপরিবহনে আটকে পড়েন অনেক যাত্রী। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পেরে অনেকে বাস থেকে নেমে হেঁটে রওনা হন। এতে কর্মস্থলগামী মানুষ ও জরুরি প্রয়োজনে বের হওয়া যাত্রীরা দুর্ভোগে পড়েন।