
গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যালসের ইউনিট-২-এ লাগা আগুন সম্পূর্ণ নির্বাপণ করেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় ফায়ার সার্ভিসের তিন সদস্য আহত হয়েছেন।
বুধবার (১৪ অক্টোবর) রাত ১০টা ৩৫ মিনিটে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়।
আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিসের আহত সদস্যরা হলেন ওয়্যারহাউজ ইন্সপেক্টর নূর উদ্দিন, ওয়্যারহাউজ ইন্সপেক্টর জহিরুল ইসলাম ও ফায়ারফাইটার কালাম।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মিডিয়া সেলের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আহত নূর উদ্দিন ও জহিরুল ইসলামকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পর্যবেক্ষণে রাখা হয়েছে। অন্যদিকে, ফায়ারফাইটার কালামকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর ছেড়ে দেয়া হয়েছে বলেও জানান তিনি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








