
মিরসরাই পৌরসভায় জাতীয়তাবাদী ক্রীড়া ছাত্রদলের আয়োজনে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) বিকেলে মিরসরাই মিনি স্টেডিয়ামে খেলার উদ্বোধন করেন মিরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন।
এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, মিরসরাই ডিগ্রি কলেজের সাবেক উপাধ্যক্ষ আতিকুল ইসলাম লতিফী, মিরসরাই পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব জাহিদ হুসাইন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মহিউদ্দিন বাদল, মিরসরাই বালিকা উচ্চ বিদালয় পরিচালনা কমিটির সভাপতি ইকবাল হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল, মিরসরাই পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার হোসেন তুহিন, মিরসরাই পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব ইনজামামুল হক ইমন, যুবদল নেতা রিয়াদ হোসেন, মিরসরাই উপজেলা ক্রীড়া ছাত্রদলের আহ্বায়ক তরিকুর রহমান বাবু, সদস্য সচিব নাঈম সরকার, মিরসরাই পৌরসভা ক্রীড়া ছাত্রদলের আহ্বায়ক তৌহিদুল ইসলাম নিশান, তানরাজ আহাম্মেদ তপু ও সালাহউদ্দিনসহ মিরসরাই পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন এমপি বলেন, ‘যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। আজকের তরুণ সমাজ মাদক এবং মোবাইলে আসক্ত হয়ে খেলা থেকে অনেক দূরে সরে গেছে, যার ফলে বিভিন্ন অপরাধ সংঘটিত হচ্ছে। তরুণ সমাজকে বিভিন্ন অপরাধ থেকে দূরে রাখতেই এ খেলাধুলার আয়োজন করা হয়েছে।’
এ ছাড়া একই দিন উপজেলার খৈয়াছড়া ইউনিয়ন ও ওচমানপুর ইউনিয়নে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








