লোড হচ্ছে...
জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব থেকে সিমন্সের বিদায় প্রায় নিশ্চিত। বিসিবির বোর্ড সভাতেই তার বিষয়ে আসতে পারে চূড়ান্ত অনুমোদন।
১ ঘণ্টা ৬ মিনিট আগে

এ সংঘর্ষ চলে দুই ঘণ্টাব্যাপী। এ সময় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। আগুন দেয়া হয় একটি মোটরসাইকেলেও।
৬ ঘণ্টা ৫৩ মিনিট আগে

ফেনীর দাগনভূঞা পৌরসভার আলাইয়ারপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণ, গুলির শব্দ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়া হয় এবং আরো ১০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
১৩ ঘণ্টা ৪৫ মিনিট আগে

নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন টেইট। লাহোরের সাথে কাজের দর্শনের মিল থাকায় দায়িত্ব নিতে বেশি ভাবতে হয়নি বলে জানিয়েছেন তিনি। পাকিস্তানের ক্রিকেটার ও কন্ডিশন সম্পর্কে আগে থেকেই ধারণা থাকায় নতুন দায়িত্ব পালনে সুবিধা হবে বলেও আশাবাদী এ কোচ।
১৬ ঘণ্টা ৪ মিনিট আগে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পারচৌকা এলাকায় ককটেল তৈরির সময় বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন টমাস আলী। বিস্ফোরণে আরো তিনজন আহত হন। তাদের মধ্যে নাজমুলও ছিলেন।
১৯ ঘণ্টা ৪৬ মিনিট আগে

গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ের সিঁড়িতে পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি।
২২ ঘণ্টা ২৭ মিনিট আগে

বাংলাদেশের ধারাবাহিক ব্যর্থতার দায়ে প্রধান কোচ ফিল সিমন্সকে বিদায় জানাতে পারে বিসিবি। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত চুক্তি থাকলেও দক্ষিণ আফ্রিকা সফর শেষেই শেষ হতে পারে তার বাংলাদেশ অধ্যায়।
২২ ঘণ্টা ৩৭ মিনিট আগে

আইপিএলে গতবার দল পেয়েও শেষ পর্যন্ত মাঠে নামার সুযোগ হয়নি মোস্তাফিজের। এবার আইপিএল মিনি নিলামে নেই তার নাম।
২২ ঘণ্টা ৫৩ মিনিট আগে

দীর্ঘ পাঁচ মাসের অপেক্ষা শেষে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আগ মুহূর্তে ডেঙ্গুতে আক্রান্ত নাহিদ রানা। চোটের কারণে দেড় মাস মাঠ থেকে ছিটকে গেছে হাসান মাহমুদ।
২৩ ঘণ্টা ৪১ মিনিট আগে

দেশে ভয়াবহভাবে বাড়ছে মাদকের বিস্তার ও তরুণদের আসক্তি। দুর্বল তদন্ত, ঝুলে থাকা মামলা, রাজনৈতিক প্রশ্রয় ও সীমান্ত ঝুঁকি নিয়ন্ত্রণে বড় বাধা। তাই পরিবার, সমাজ ও রাষ্ট্রের সমন্বিত উদ্যোগে মাদক নির্মূল জরুরি।
১ দিন আগে

পরপর দুই দফা হামলার পর কারাগারের নিরাপত্তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। বিশেষ করে দিনের আলোয় বিকেলে কারাগারের বাউন্ডারি ওয়ালের বাইরে থেকে দ্বিতীয় দফা ককটেল নিক্ষেপের ঘটনায় নিরাপত্তাব্যবস্থা কতটা কার্যকর, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে।
১ দিন আগে

তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ওয়ারী জোনাল টিমের এসআই মো: শাহাদাত হোসেন নাফিজ তার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রিমান্ড আবেদন বাতিল চেয়ে ডরিনকে প্রয়োজনে কারাফটকে জিজ্ঞাসাবাদের প্রার্থনা করেন তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী। শুনানি নিয়ে বিচারক তিন দিনের রিমান্ড আদেশ দেন।
১ দিন আগে

‘সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ কর্মকর্তা রাকিবুল হাসানকে গ্রেফতার করেছে ডিবি। পল্টন থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।’
১ দিন আগে

আধিপত্য বিস্তারের জেরে বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন।
১ দিন আগে

প্রত্যক্ষদর্শী ও আদালত সূত্রে জানা গেছে, সকাল ১১টা ১৭ মিনিটের দিকে হঠাৎ বিকট শব্দে ককটেলটি বিস্ফোরিত হয়। এতে পুরো আদালত প্রাঙ্গণে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। বিস্ফোরণের পরই ঘটনাস্থল থেকে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেন উপস্থিত বিএনপিপন্থী আইনজীবীরা। আটক ব্যক্তিকে বিক্ষুব্ধ আইনজীবীরা মারধরের চেষ্টা করলে পুলিশ দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
১ দিন আগে

আইনি প্রক্রিয়ার ধারাগুলো লক্ষ্য করলে দেখা যায়, সাম্প্রতিক সহিংসতায় ৫৫০টিরও বেশি মামলা দায়ের হয়েছে এবং ১২ হাজারের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু এজাহারে শত শত ‘অজ্ঞাতনামা’ আসামি থাকায় এবং গণগ্রেফতার চালানো সত্ত্বেও নেপথ্যের মূল অপরাধীরা অধরাই থেকে যাচ্ছে।
২ দিন আগে

‘স্বাস্থ্যখাত বর্তমানে নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে গেলেও সরকার প্রয়োজনীয় জনবল নিয়োগ, দক্ষতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কাজ করছে। আগামী বছর স্বাস্থ্যখাতে অন্ধকার টানেল থেকে আলোর দেখা মিলবে।’
২ দিন আগে

নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী নবম গ্রেডে ৪৪ হাজার থেকে এক লাখ পাঁচ হাজার ৯০০ টাকা বেতনক্রমে বেতন-ভাতা পাবেন। তাকে আগামী ৮ ডিসেম্বর ২০২৬ পূর্বাহ্নে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত কার্যালয়ে যোগদান করতে হবে।
২ দিন আগে

একীভূত তথ্য ক্যাডার গঠন ও বিটিভিসহ ১৫টি প্রতিষ্ঠান শক্তিশালী করতে সংসদীয় সাব-কমিটি হচ্ছে। বঞ্চিতদের তালিকা যাচাই এবং গণমাধ্যম পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
২ দিন আগে

প্রতিবেদনের সবচেয়ে উদ্বেগজনক দিক হলো, উৎপাদন বাড়ানোর পরিবর্তে অনেক কারখানা আগের উৎপাদন ধরে রাখতেই হিমশিম খাচ্ছে। এপ্রিল-জুন প্রান্তিকে কারখানাগুলোর প্রকৃত উৎপাদন ২০২৫ সালের গড় ত্রৈমাসিকের তুলনায় প্রায় অপরিবর্তিত থাকলেও সামগ্রিক হিসাবে ০.৮ শতাংশ কমেছে। এ সময়ে ৪০টি কারখানায় উৎপাদন পাঁচ শতাংশের বেশি বাড়লেও ৩০টি কারখানায় উৎপাদন কমেছে। অর্থাৎ কিছু কারখানায় উৎপাদন বাড়লেও সামগ্রিক শিল্প পরিস্থিতিতে তার ইতিবাচক প্রভাব পড়েনি।
৩ দিন আগে


