
বরিশালের উজিরপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ের সিঁড়িতে তিনটি পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে উপজেলার বামরাইল ইউনিয়নের সানুহার বাসস্ট্যান্ডসংলগ্ন শাখায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি গ্রামীণ ব্যাংকের সানুহার শাখা কার্যালয়ের সামনে বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে কিংবা এর পেছনে কী উদ্দেশ্য রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বিস্ফোরণে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।
উজিরপুর মডেল থানার ওসি মো: রকিবুল ইসলাম বলেন, ‘খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









