আইপিএল, টাইমস অব ইন্ডিয়া, মোস্তাফিজুর রহমান, কলকাতা নাইট রাইডার্স, নিরাপত্তা পরিস্থিতি, টুর্নামেন্ট, আইপিএল মিনি নিলাম, সামাজিক যোগাযোগমাধ্যম, উগ্র হিন্দুত্ববাদী সংগঠন, বিজেপি, সঙ্গীত সিং শোম, বিসিসিআই, কেকেআর, টি-টোয়েন্টি বিশ্বকাপ, বাংলাদেশ-ভারত সম্পর্ক, বাংলাদেশ, স্কটল্যান্ড, সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংস, সেরা উদীয়মান খেলোয়াড়, সংযুক্ত আরব আমিরাত, আইএল টি-টোয়েন্টি, দুবাই ক্যাপিটালস, অস্ট্রেলিয়া, বিগ ব্যাশ, মেলবোর্ন রেনেগেডস, পাকিস্তান সুপার লিগ, পিএসএল, লাহোর কালান্দার্স
মোস্তাফিজুর রহমান। সংগৃহীত
ads

আইপিএলে গতবার দল পেয়েও শেষ পর্যন্ত মাঠে নামার সুযোগ হয়নি মোস্তাফিজুর রহমানের। ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্স তাকে দলে ভেড়ালেও ভারতের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির কারণে টুর্নামেন্ট শুরুর আগেই তাকে ছেড়ে দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি।

সেই তিক্ত অভিজ্ঞতা এবার প্রভাব ফেলেছে এই বাঁহাতি পেসারের ওপর। তাই আসন্ন আইপিএল মিনি নিলামে তাই নিজের নাম দেননি মোস্তাফিজ। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, গতবারের ঘটনা এখনো ভুলতে পারেননি মোস্তাফিজ। 

এছাড়া এবার নিলামে নাম দিয়ে অবিক্রীত থাকলে দেশ ও সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক প্রতিক্রিয়ার মুখে পড়তে পারেন, এমন আশঙ্কাও ছিল তার। সমর্থকদের কাছে লোভী হিসেবে চিহ্নিত হওয়ার শঙ্কা থেকেই নিলাম থেকে নিজেকে সরিয়ে রেখেছেন ৩১ বছর বয়সী এই পেসার।

আইপিএল ২০২৬-এর নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে তাকে দলে নেয়ার পর থেকেই ভারতে শুরু হয় বিতর্ক। উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলোর প্রতিবাদ ও বিজেপি নেতা সঙ্গীত সিং শোমের হুমকির মুখে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে বিসিসিআইয়ের নির্দেশে মোস্তাফিজকে ছেড়ে দিতে বাধ্য হয় কেকেআর।

এ ঘটনার প্রভাব পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেট সম্পর্কেও। রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির কারণে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠাতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। পরে বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে খেলার সুযোগ পায় স্কটল্যান্ড।

আইপিএলে গতবার খেলার সুযোগ না পেলেও টুর্নামেন্টটিতে মোস্তাফিজের অভিজ্ঞতা কম নয়। সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন তিনি।

২০১৬ সালে আইপিএলে অভিষেক মৌসুমেই জিতেছিলেন সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার। এখন পর্যন্ত একমাত্র বিদেশী ক্রিকেটার হিসেবে এ স্বীকৃতি পেয়েছেন তিনি। আইপিএলে ৬০ ম্যাচে তার শিকার ৬৫ উইকেট।

আইপিএল থেকে দূরে থাকলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ততা কমছে না মোস্তাফিজের। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলছেন তিনি। প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলতে মেলবোর্ন রেনেগেডসের সাথেও চুক্তি করেছেন। 

পাশাপাশি পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে ফেরার সম্ভাবনাও রয়েছে তার। ফলে আইপিএল না খেললেও মাঠেই ব্যস্ত থাকছেন মোস্তাফিজ।