
সংসদ সদস্য থাকাকালে ভারতের কলকাতায় ‘খুন হওয়া’ আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনকে যাত্রাবাড়ী থানার বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় রিমান্ডে নেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো: হাসান শাহাদাতের আদালত তার তিন দিনের রিমান্ড আদেশ দিয়েছেন।
তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ওয়ারী জোনাল টিমের এসআই মো: শাহাদাত হোসেন নাফিজ তার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রিমান্ড আবেদন বাতিল চেয়ে ডরিনকে প্রয়োজনে কারাফটকে জিজ্ঞাসাবাদের প্রার্থনা করেন তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী। শুনানি নিয়ে বিচারক তিন দিনের রিমান্ড আদেশ দেন।
এর আগে, বুধবার রাতে রাজধানীর লালমাটিয়া এলাকার একটি বাসা থেকে ডরিনকে গ্রেফতার করা হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









