লোড হচ্ছে...
রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান নয়া দিগন্তকে বলেন, ‘নির্মাণকাজ চলাকালে কিংবা ভারী যানবাহন ও নির্মাণসামগ্রী চলাচলের সময় সার্বিক নিরাপত্তা বেষ্টনী ও ‘সেফটি মেজার’ নিশ্চিত করা বাধ্যতামূলক। কাজটি বিদেশী বা দেশী, যে কোম্পানিরই হোক, নিরাপত্তায় কোনো ছাড় দেয়ার সুযোগ নেই। এই দুর্ঘটনায় বিআরটিএর ট্রাস্ট ফান্ড থেকে পাওয়া নিয়মমাফিক পাঁচ লাখ টাকার সাহায্য যথেষ্ট হতে পারে না।’
১ দিন আগে

জনপ্রশাসনে পদোন্নতি ও মর্যদাপূর্ণ পদগুলোতে পদায়নের ক্ষেত্রে যোগ্য কর্মকর্তাদের বঞ্চিত করার অভিযোগ দীর্ঘদিনের। অব্যাহত এ ঘটনায় জনসেবাকে মুখ্য না মেনে তদবিরেই ভরসা রাখছেন। যে কারণে তারা নিজেদের পদোন্নতি এবং পদায়নে প্রভাবশালী সংসদ সদস্য ও মন্ত্রীদের কাছে ধরনা দিচ্ছেন।
৩ দিন আগে

এএফসির প্রতিনিধি মাঠে উপস্থিত থেকে দর্শকদের আচরণ পর্যবেক্ষণ করবেন। গ্যালারি থেকে ঢিল বা বোতল মাঠে ছুড়ে মারা হলে সেটির দায় বাংলাদেশের ওপর পড়তে পারে এবং জরিমানার মুখে পড়তে হতে পারে দেশকে।
৩ দিন আগে

নাসির উদ্দিন বলেন, ‘পুরো নির্বাচনী কার্যক্রম কেন্দ্রীয়ভাবে মনিটরিং করা হচ্ছে। আমরা স্বচ্ছতায় বিশ্বাস করি। এই উপ-নির্বাচনকে ছোট করে দেখছি না। জাতীয় নির্বাচনের মতোই এই নির্বাচনকে সমান গুরুত্ব দেয়া হচ্ছে।’
৭ দিন আগে

আযাদ বলেন, তারা নির্বাচন করার জন্যই প্রার্থী দিয়েছেন। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর উদ্দেশ্যে প্রার্থী দেয়া হয়নি। তবে ভোটের দিনও পরিস্থিতি খারাপ থাকলে তখন সিদ্ধান্ত নেয়া হবে। তার কথায়, আমরা তো ইলেকশন করার জন্য প্রার্থী দিয়েছি। ইলেকশন না থাকার জন্য প্রার্থী দিইনি। পরিস্থিতি যদি ভোটের দিনও সেই পর্যায়ে যায়, তখন আমরা সিদ্ধান্ত নেবো।
৮ দিন আগে

আগামী দিনে পুঁজিবাজারের পুনরুদ্ধার মূল্যায়নে অন্তত পাঁচটি বিষয় নজরে রাখা প্রয়োজন : মাসিক লেনদেনের ধারাবাহিক বৃদ্ধি, বাজারের তারল্য ও টিভিআরের উন্নতি, মানসম্পন্ন কোম্পানির নতুন তালিকাভুক্তি, তালিকাভুক্ত প্রতিষ্ঠানের আয় ও লভ্যাংশের স্থিতিশীলতা এবং বাজার কারসাজির বিরুদ্ধে নিয়ন্ত্রক পদক্ষেপের কার্যকারিতা।
৮ দিন আগে

রাজধানী প্যারিসে সোমবার রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত নির্দিষ্ট গুরুত্বপূর্ণ এলাকায় কারফিউ কার্যকরের ঘোষণা দেয়া হয়েছে। এর আওতায় চ্যাম্পস-এলিসে, রাষ্ট্রপতির বাসভবনসংলগ্ন এলাকা, জাতীয় পরিষদ, সিনেট, প্রধানমন্ত্রীর কার্যালয়, লে আল এলাকা, প্যারিসের সিটি হল, বিচারিক স্থাপনা, পুলিশ সদর দফতর এবং ইতালি, রিপাবলিক, বুর্স ও বাস্তিল চত্বরের আশপাশের এলাকা রয়েছে।
১৬ দিন আগে

বিবৃতিতে তিনি বলেন, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বামনা আসমাতুন্নেছা বালিকা বিদ্যালয় মাঠে বিএনপির এক দলীয় কর্মীসভায় জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম মনি বলেছেন, দলীয় মনোনীত প্রার্থী নির্বাচনে জয়ী না হলে সংশ্লিষ্ট ইউনিয়নে তিনি উন্নয়নকাজ করবেন না। তার এমন বক্তব্য দায়িত্বজ্ঞানহীন এবং মহান জাতীয় সংসদের সদস্য হিসেবে নেয়া শপথের সাথে সাংঘর্ষিক। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
১৯ দিন আগে

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮ ও সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনে নিবন্ধন নম্বর প্রদর্শনের পাশাপাশি সামনেও নম্বর প্রদর্শনের বিধান রয়েছে। এ বিধান বাস্তবায়নে মোটরসাইকেলের সামনের দিকে ম্যানুয়াল নম্বরপ্লেট প্রদর্শনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
২০ দিন আগে

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির প্রধান যুগ্ম জেলা ও দায়রা জজ সাদিয়া আফসানা রিমা এ নোটিশ দেন।
২১ দিন আগে

বাংলাদেশের বিপক্ষে টেস্টের একাদশে ছিলেন না জাজাই। দ্বাদশ খেলোয়াড়ের দায়িত্ব পালন করছিলেন তিনি। মাঠে প্রবেশ না করতে এবং সময় নষ্ট বন্ধ করতে জাজাইকে একাধিকবার নির্দেশ দিয়েছিলেন অনফিল্ড আম্পায়াররা। কিন্তু আম্পায়ারদের নির্দেশ অমান্য করেন তিনি।
২১ দিন আগে

তদন্তকাজে তদন্তকারী কর্মকর্তাকে সহযোগিতা করতে সব ব্যক্তি ও প্রতিষ্ঠান বাধ্য। কেউ অসহযোগিতা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। যার ওপর যে দায়িত্ব দেয়া হয়েছে, তা আন্তরিকতার সাথে পালন করাই দেশপ্রেমের পরিচয়।
২৬ দিন আগে

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বলেন, ‘গত সাত মাসে রাজউকের মতো ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, নারায়ণগঞ্জ, রংপুর ও বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদন দেয়া হয়েছে। এর আগে আরো চারটি ছিল। পর্যায়ক্রমে আগামীতে বগুড়াকেও উন্নয়ন কর্তৃপক্ষের আওতায় আনা হবে। ডেভেলপমেন্ট অথরিটি না থাকলে সিটি করপোরেশনই প্ল্যান দিচ্ছে, তারাই কাজ করছে। সেখানে চেক অ্যান্ড ব্যালান্স থাকে না। আমরা সবাইকে একটি সামগ্রিক আইনি কাঠামোর মধ্যে আনার চেষ্টা করছি।’
২৮ দিন আগে

সংশোধিত বিধিমালা অনুযায়ী, চেয়ারম্যান প্রার্থীর জামানত ৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা এবং সদস্য প্রার্থীর জামানত ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার টাকা করা হয়েছে।
২৩ সেপ্টেম্বর, ২০২৬


