লোড হচ্ছে...
গত সপ্তাহান্তে কয়েকটি বিক্ষোভ সহিংস রূপ নেয়ায় শনিবার (২৪ অক্টোবর) ইতালির রাজধানী রোম ও মিলানসহ আটটি শহরে পরিকল্পিত বিক্ষোভকে ঘিরে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিপুলসংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন করা হচ্ছে।
২২ দিন আগে

ফ্রান্স ও ইতালিতে ছাত্র বিক্ষোভে ক্ষয়ক্ষতি দায় মা-বাবাকে নিতে হবে।
২২ দিন আগে

নিরাপত্তার কারণ দেখিয়ে প্যারিসের ২৪টি মেট্রো স্টেশন বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে। নেয়া হয়েছে কঠোর কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
২২ দিন আগে

গত সপ্তাহে বিক্ষোভের আড়ালে কয়েক বছরের মধ্যে ভয়াবহতম নগর সহিংসতার ঘটনার পর চলতি সপ্তাহান্তে নতুন করে বিক্ষোভের আশঙ্কায় ফ্রান্সজুড়ে প্রায় ৭০ হাজার পুলিশ মোতায়েন করবে সরকার। শুক্রবার (২৩ অক্টোবর) সরকার এ তথ্য জানিয়েছে।
২২ দিন আগে

ফ্রান্সের বিভিন্ন শহরে গত সপ্তাহের বিক্ষোভ একপর্যায়ে সহিংসতা, লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগে রূপ নেয়। জ্বালানির মূল্যবৃদ্ধি, শিক্ষার মান ও জীবনযাত্রার ব্যয় নিয়ে শুরু হওয়া আন্দোলনে গত সপ্তাহান্তে প্রায় আট লাখ মানুষ অংশ নেয় বলে একটি হিসাবে জানা গেছে।
২২ দিন আগে

প্যারিসে চলমান বিক্ষোভ ঘিরে নিরাপত্তাঝুঁকির কারণে লুভরসহ পাঁচটি জাদুঘর বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
২৩ দিন আগে

শহরের কিছু এলাকায় চলাচলে বিধিনিষেধ জারি রেখে সোমবার (২৬ অক্টোবর) পর্যন্ত আংশিক কারফিউয়ের মেয়াদ বাড়াচ্ছে প্যারিস। অন্যদিকে, মার্সেই ও লিওঁ শহরে শনি ও রোববার সপ্তাহিক ছুটির সময় সব ধরনের বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে।
২৩ দিন আগে

গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থাপনার সুরক্ষায় সেনাবাহিনীর ‘সান্তিনেল’ অভিযানের আওতায় মোট এক হাজার সেনাকে প্রস্তুত রাখা হবে। তাদের মধ্যে ৫০০ সেনা সরাসরি টহলে নিয়োজিত থাকবেন। বাকি ৫০০ সেনাকে জরুরি প্রয়োজনে মোতায়েনের জন্য সতর্ক অবস্থায় রাখা হবে।
২৪ দিন আগে

ফ্রান্সে বিক্ষোভের সহিংসতায় ক্ষতি শত শত মিলিয়ন ইউরো
২৫ দিন আগে

বিক্ষোভ দমনে ইতালিতে ৫০০ সেনা মোতায়েন, কঠোর হচ্ছে আইন, দাঙ্গা ও ভাঙচুরে বাড়ছে শাস্তি, সন্তানের অপরাধের দায় নিতে হবে অভিভাবকদেরও
২৫ দিন আগে

ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়াঁ লেকর্নু বুধবার (২১ অক্টোবর) শ্রমিক সংগঠনগুলোর সাথে বৈঠক করবেন। বিক্ষোভের নিরাপত্তা নিয়ে আলোচনা করবেন তিনি। গত সপ্তাহের সংঘর্ষে কারফিউ জারি ও গ্রেফতারের ঘটনার পর নতুন বিক্ষোভে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েনেরও ঘোষণা দিয়েছেন তিনি।
২৫ দিন আগে

ভাষণের আগে এলিসি প্রাসাদে প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু ও সংশ্লিষ্ট মন্ত্রীদের সাথে বৈঠক করেন ম্যাক্রোঁ। নিরাপত্তা পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানকে সহায়তা এবং জনজীবনে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পায়।
২৭ দিন আগে

ফ্রান্সে বিক্ষোভ চলাকালে এবং এরপর সংঘর্ষ, অগ্নিসংযোগ এবং লুটপাটের ঘটনায় গ্রেফতারের সংখ্যা এক হাজার ৮০০ ছাড়িয়েছে।
২৮ দিন আগে

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সজুড়ে বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়ার পর শনিবার (১৭ অক্টোবর) রাজধানী প্যারিসের বিভিন্ন দোকানে ব্যাপক লুটপাট চালিয়েছে বিক্ষোভকারীরা। এ ঘটনায় এক হাজার ২০০ জনকে গ্রেফতার করা হয়েছে।
২৮ দিন আগে

ফ্রান্সে সংস্কারের দাবিতে গণবিক্ষোভ : টিয়ার গ্যাস ও সংঘর্ষে উত্তাল প্যারিস
২৮ দিন আগে

ফ্রান্সে বিক্ষোভের সময় সহিংসতার জন্য অভিবাসনকে দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। শনিবার (১৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
২৮ দিন আগে

আদালতে দাখিল করা রিট আবেদনে ইমরান খান বলেছেন, পুলিশ তাকে ওই এলাকা সংরক্ষিত বলে জানালে তিনি সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। নিজের গাড়ির দিকে ফিরে যাওয়ার সময় সংবাদমাধ্যমের কর্মীরা তাকে ঘিরে ধরেন। এরপর সেখানে হট্টগোলের সৃষ্টি হয় এবং পুলিশ তাকে আটক করে।
২৮ দিন আগে

শিক্ষাব্যবস্থার সঙ্কট এবারের আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষকসঙ্কট, শ্রেণিকক্ষের দুর্বল অবস্থা এবং উচ্চশিক্ষায় প্রবেশাধিকারের সমস্যা সমাধানে আরো কার্যকর পদক্ষেপ প্রয়োজন। একই সাথে আবাসন, খাবার ও দৈনন্দিন ব্যয় বেড়ে যাওয়ায় শিক্ষার্থীদের জীবনযাপনও কঠিন হয়ে পড়েছে।
২৯ দিন আগে

ফ্রান্সজুড়ে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে শনিবার (১৭ অক্টোবর) বিক্ষোভের প্রাক্কালে সংশ্লিষ্ট সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। কয়েক সপ্তাহ ধরে চলা শিক্ষার্থী বিক্ষোভ আরো সহিংস রূপ নিতে পারে বলে আশঙ্কা করছে দেশটির কর্তৃপক্ষ।
২৯ দিন আগে

একজন সাংবাদিককে হত্যার ঘটনা শুধু একটি ব্যক্তির ওপর হামলা নয়, এটি স্বাধীন সাংবাদিকতা ও মত প্রকাশের অধিকারের ওপর আঘাত। সত্য তুলে ধরা এবং অনিয়মের বিরুদ্ধে কথা বলার কারণে যদি কোনো সাংবাদিককে জীবন দিতে হয়, তবে তা স্বাধীন সাংবাদিকতা ও গণতান্ত্রিক সমাজের জন্য ভয়াবহ হুমকি।
২৯ দিন আগে


