লোড হচ্ছে...
রাষ্ট্রপতি তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে চীনের কারিগরি ও আর্থিক সহায়তা অব্যাহত রাখার আহবান জানান এবং প্রকল্প বাস্তবায়নে আলোচনা আরো এগিয়ে নেয়ার অনুরোধ করেন।
৩০ সেপ্টেম্বর, ২০২৬

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে দুই যাত্রীর কাছ থেকে ১৬ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ৮১.৫০ লিটার বিদেশী মদ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা।
৩০ সেপ্টেম্বর, ২০২৬

দুই দিনের রিমান্ড শেষে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ।
২৯ সেপ্টেম্বর, ২০২৬

দুদকের সহকারী পরিচালক মাহমুদুল হাসান শুভ্র স্বাক্ষরিত নোটিশে তাকে আগামী ৭ অক্টোবর সকাল ১০টায় সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে বক্তব্য দেয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
২৯ সেপ্টেম্বর, ২০২৬

জয়পুরহাটের পাঁচবিবিতে ৮ম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় হামিদুল শেখ (৫৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
২৯ সেপ্টেম্বর, ২০২৬

থাইল্যান্ডে ভারী বৃষ্টি ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
২৯ সেপ্টেম্বর, ২০২৬

বিচারক মামলার বাদী, চিকিৎসকসহ মোট ১১ জনের সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত আসামি রওশন শেখকে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন।
২৯ সেপ্টেম্বর, ২০২৬

বিকেল ৩টার দিকে প্রধানমন্ত্রী বঙ্গভবনে এসে পৌঁছালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে স্বাগত জানান এবং রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিব ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাকে প্রধানমন্ত্রীর সাথে পরিচয় করিয়ে দেন।
২৯ সেপ্টেম্বর, ২০২৬

মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া উপদ্বীপের কিছু এলাকায় সোমবার (২৮ সেপ্টেম্বর) বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। এদিন প্রশান্ত মহাসাগরীয় উপকূলে হারিকেন পোলো আছড়ে পড়ার প্রস্তুতি নিচ্ছিল। এরই মধ্যে সমুদ্রের পানি উপকূলীয় প্রতিরক্ষা বাঁধ উপচে পড়ায় বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিয়েছে।
২৯ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশের জন্য বৃষ্টির এই ফল অবশ্য এক অর্থে স্বস্তির। ম্যাচের আগে বৃষ্টিই ছিল দলের সবচেয়ে বড় দুশ্চিন্তা। অধিনায়ক লিটন দাসও জানিয়েছিলেন, আবহাওয়া কারো নিয়ন্ত্রণে নেই এবং সীমিত সুযোগের মধ্যেই দল প্রস্তুতি নেওয়ার চেষ্টা করেছে।
২৯ সেপ্টেম্বর, ২০২৬

উত্তর আন্দামান সাগর ও এর কাছাকাছি মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এটি আরো এগিয়ে আগামী দু-তিন ঘণ্টার মধ্যে মিয়ানমারের কিয়াইকতো এলাকার ওপর দিয়ে স্থলভাগ অতিক্রম করতে পারে।
২৯ সেপ্টেম্বর, ২০২৬

গোপন সংবাদের ভিত্তিতে সাবেক বাণিজ্য মেলার মাঠে অভিযান চালিয়ে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা বিস্ফোরকগুলো নিষ্ক্রিয় করতে বোম্ব ডিসপোজাল ইউনিটকে ডাকা হয়েছে।
২৮ সেপ্টেম্বর, ২০২৬

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ভয়াবহ বন্যায় প্রায় ৭ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ায় রাজধানীসহ তিনটি প্রদেশে দুই দিনের বিশেষ ছুটি ঘোষণা করেছে সরকার। তুরস্কের বার্তা সংস্থা আনদোলু...
২৮ সেপ্টেম্বর, ২০২৬

কাস্টমস নথি অনুযায়ী, মেনিফেস্ট নম্বর ৪৫২৪/২০২৬ এবং ভয়েজ নম্বর ০১১-এর আওতায় এমভি উদ্দীপন এক্সপ্রেস জাহাজে কলকাতা থেকে চালানটি চট্টগ্রাম বন্দরে আসে। জাহাজটি গত ২০ সেপ্টেম্বর যাত্রা করে এবং ২২ সেপ্টেম্বর বন্দরে পৌঁছায়।
২৮ সেপ্টেম্বর, ২০২৬

পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
২৮ সেপ্টেম্বর, ২০২৬

আয়োজকদের উদ্দেশ করে হাসনাত আবদুল্লাহ এমপি বলেন, ‘জনগণের করের টাকায় নির্মিত কোনো সরকারি বা প্রাতিষ্ঠানিক স্থাপনায় ব্যক্তি বিশেষের নাম ব্যবহারের রাজনৈতিক সংস্কৃতি আমি সমর্থন করি না। জনপ্রতিনিধি বা নেতাদের আত্মপ্রচারের জন্য আমি নামফলকে ব্যক্তির নাম ব্যবহার বন্ধের ওপর জোর দিচ্ছি।’
২৭ সেপ্টেম্বর, ২০২৬

ভিসি বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা বিষয়টি গুরুত্বের সাথে দেখছি। এ ঘটনায় প্রো-ভিসি প্রফেসর ড. এমতাজ হোসেনকে আহ্বায়ক এবং পরিবহন প্রশাসক প্রফেসর ড. শেখ মোহাম্মদ আব্দুর রউফকে সদস্যসচিব করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
২৭ সেপ্টেম্বর, ২০২৬

‘শিক্ষার্থীদের আন্দোলনের ফসল হিসেবেই বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। তবে শান্তিপূর্ণ পরিবেশ বজায় না রেখে সরকার দেশের সার্বিক ব্যবস্থা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে।’
২৭ সেপ্টেম্বর, ২০২৬

গত দুই দিনে ২১ জন জেলেকে অপহরণের ঘটনায় জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অপহৃতদের উদ্ধার ও দস্যু দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশু হস্তক্ষেপ দাবি করেছেন ওই জেলে-মহাজনরা।
২৭ সেপ্টেম্বর, ২০২৬

ভারতের উত্তর প্রদেশ রাজ্যে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে গত তিন দিনে কমপক্ষে ৫৬ জনের মৃত্যু হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) দেশটির সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এ তথ্য জানিয়েছে।
২৭ সেপ্টেম্বর, ২০২৬


