
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথমবারের মতো নিরাপত্তা অডিট কার্যক্রম শুরু হয়েছে। ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের (আইসিএও) তত্ত্বাবধানে এই অডিট কার্যক্রম পরিচালিত হচ্ছে।
রোববার (১ নভেম্বর) শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো: নুর হোসেন জানান, ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন (আইসিএও)-এর চার সদস্যবিশিষ্ট অডিট টিম বিমানবন্দরে এসে পৌঁছেছে। টিমের সদস্যরা দুপুর ৩টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর ফ্লাইট বিজি-৬১৫-এ বিমানবন্দরে অবতরণ করেন।
তিনি জানান, আইসিএও’র এই ইউ সিকিউরিটি অডিট প্রোগ্রাম-কন্টিনিউয়াস মনিটরিং এপ্রোচ (ইউক্যাপ-সিএমএ)-এর আওতায় টিমে রয়েছেন ক্যালাম ভাইন, আলেসান্দ্রা জোহানা অ্যারেনাস, শেখ আবদুল্লাহ বিন আব সুকর ও পিএ জয়কণ্ঠ।
তিনি আরো জানান, চট্টগ্রাম বিমানবন্দরে আইসিএও-এর তত্ত্বাবধানে প্রথমবারের মতো হতে যাওয়া এই নিরাপত্তা অডিট কার্যক্রম ১ নভেম্বর থেকে ৪ নভেম্বর পর্যন্ত চলবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








