স্লো ওভার রেট, শাস্তি, শ্রীলঙ্কা, পাকিস্তান, ইংল্যান্ড, লাহোর, আইসিসি, আম্পায়ার, শরফুদ্দৌলা ইবনে শহীদ
শ্রীলঙ্কা বনাম ইংল্যান্ড ম্যাচের একটি দৃশ্য। সংগৃহীত

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ফখর জামানের দুর্দান্ত ব্যাটিংয়ে ৩ উইকেটে জয় তুলে নেয় পাকিস্তান। সেই হারের হতাশা না কাটতেই নতুন এক দুঃসংবাদ পেল লঙ্কানরা।

Advertisement

স্লো ওভার রেটের দায়ে আর্থিক দণ্ড পেয়েছে দলটি। তবে এই অপরাধ তারা ফাইনালে করেনি, বরং করেছিল গত বৃহস্পতিবার ইংল্যান্ডের বিপক্ষে লাহোরে।

আইসিসির নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে ব্যর্থ হলে প্রতি এক ওভার কমের জন্য দলের প্রতিটি খেলোয়াড়কে তাদের ম্যাচ ফির পাঁচ শতাংশ হারে জরিমানা করা হয়।

নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম করায় শ্রীলঙ্কাকে জরিমানা আরোপ করেন এমিরেটস আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি জেফ ক্রো।

অপরাধের অভিযোগ স্বীকার করে শাস্তি মেনে নেয়ায় ম্যাচ রেফারি কর্তৃক আনীত অভিযোগের কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। অনফিল্ড আম্পায়ার আহসান রাজা ও বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ, তৃতীয় আম্পায়ার ওয়েন নাইটস এবং চতুর্থ আম্পায়ার নাসির হুসেইন যৌথভাবে স্লো ওভার রেটের অভিযোগটি উত্থাপন করেছিলেন।